কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র ৭ দিনের রিমান্ডে

সাধন চন্দ্র মজুমদার। ছবি : সংগৃহীত
সাধন চন্দ্র মজুমদার। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কারওয়ান বাজার এলাকায় শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন এ রিমান্ড মঞ্জুর করেন।

দুপুরে সাধন চন্দ্র মজুমদারকে আদালতে হাজির করে পুলিশের চাওয়া ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমাতে সাধন চন্দ্র মজুমদার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছে। ৪ আগস্ট বিকেলে কারওয়ান বাজার এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ অবস্থানে গুলি করা হয়। এ সময় রমিজ উদ্দিনের চোখে গুলি লাগে। পরবর্তীতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লোহার রড, স্ট্যাম্প, হকিস্টিক ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী বলেন, সাধন চন্দ্র মজুমদার নির্দোষ। ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না। অসুস্থতা বিবেচনায় তার রিমান্ড বাতিল ও জামিন চেয়েছেন। আদালতে উভয় পক্ষের শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ৩ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

প্রসঙ্গত, ২০০৮, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন সাধন চন্দ্র মজুমদার। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এই তিন উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ সংসদীয় আসন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার

সড়ক সংস্কার কাজে দায়িত্ব অবহেলা, ৪ কর্মকর্তাকে শোকজ

‘আমি জানতাম স্পেন জিতবে এবং অনায়াসেই জিতবে’

এনজোর লাল কার্ডে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড

দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, আবেদন শেষ ২৫ জুলাই

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ২৮ হাজার

মেসির অবসর নিয়ে জল্পনা, মুখ খুললেন স্কালোনি

১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন শেষ ২১ জুলাই

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

১০

চাকরি দেবে এসিআই মোটরস, ২৪ বছর হলেই আবেদন

১১

৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

১২

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

১৩

শোরুমে চাকরি দিচ্ছে র‌্যাংগস, বেতন ২২ হাজার

১৪

‘স্বর্গ থেকে নরক, নরক থেকে বিশ্বজয়’—রদ্রির অবিশ্বাস্য প্রত্যাবর্তন

১৫

হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান

১৬

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়: হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

১৮

কেন মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হলো গোল্ডেন বল

১৯

যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী অ্যান্ডি দায়িত্ব নিচ্ছেন আজ

২০
X