কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৩৯ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক কর কমিশনার রঞ্জিত ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার। ছবি : সংগৃহীত
সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার। ছবি : সংগৃহীত

সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন করেন দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম। আবেদনে বলা হয় -রঞ্জিত কুমারের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অবৈধ আয়ে তিনি নিজ এলাকায় কৃষি জমি, ফ্ল্যাট, প্লট ক্রয় করেছেন এবং তার স্ত্রী ঝুমুর মজুমদারের নামে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডে ২২টি এফডিআর হিসাবের অনুকূলে প্রায় সাড়ে তিন কোটি টাকা রয়েছে।

তাছাড়া অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার টাকা জমা করা আছে বলে জানা যায়। গোপন অনুসন্ধানে জানা যায় ভারতেও তার স্থাবর সম্পদ রয়েছে।

দেশের বর্তমান বাস্তবতায় অভিযুক্তরা বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে দুদক। কাজেই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন বলেও জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে। শুনানি শেষে আদালত দুদকের আবেদন আমলে নিয়ে অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১০

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১১

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১২

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৪

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৫

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৬

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৭

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৮

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৯

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

২০
X