কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল

জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। ছবি : সংগৃহীত

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক ডিজি ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদ করবেন প্রসিকিউটররা।

মঙ্গলবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

গত ১৫ আগস্ট (বৃহস্পতিবার) রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছয়জন নিহতের ঘটনায় নিউমার্কেট থানা পুলিশ সন্দেহভাজন অজ্ঞাতনামা বেশ কয়েকজন লোকের নামে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) জিয়াউল আহসানের সম্পৃক্ততার অভিযোগ পান। এ প্রেক্ষিতে সেনা হেফাজতে থাকা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সেনাবাহিনী পুলিশের কাছে হস্তান্তর করেন।

এরপর থেকে তার নামে একাধিক নতুন মামলায় তাকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়েছে। এবার তাকে হাজির করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

এর আগে গত ৬ আগস্ট মেজর জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

মেজর জেনারেল জিয়াউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন।

তিনি ২০২২ সাল থেকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ওই কোম্পানির পরিচালক ছিলেন।

২০০৯ সালের র‌্যাব-২ এর সহঅধিনায়ক হন জিয়াউল আহসান। একই বছর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক নিযুক্ত হন। সে সময় থেকেই তাকে নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১০

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১১

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১২

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১৩

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১৪

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৫

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৬

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৭

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৮

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৯

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

২০
X