কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘বসনিয়ার কসাই’ কারাদজিচের সঙ্গে জিয়াউল আহসানের তুলনা

বাঁ থেকে জিয়াউল আহসান ও ‘বসনিয়ার কসাই’ খ্যাত কারাদজিচ। ছবি : সংগৃহীত
বাঁ থেকে জিয়াউল আহসান ও ‘বসনিয়ার কসাই’ খ্যাত কারাদজিচ। ছবি : সংগৃহীত

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে বসনিয়া-হার্জেগোভিনার ‘কসাই’ রাদোভান কারাদজিচের সঙ্গে তুলনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বিএনপি নেতা ইলিয়াস আলীকে এই জিয়াই গুমের পর হত্যা করেন বলেও জানান তিনি।

বুধবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানিতে জিয়াউল আহসানের কর্মকাণ্ডকে রাদোভান কারাদজিচের কাজের সঙ্গে তুলনা করেন তিনি।

শুনানি শেষে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, জিয়াউল আহসান বিভিন্ন সময় র‍্যাবের বিভিন্ন পদে ছিলেন, সর্বশেষ তিনি এনটিএমসির মহাপরিচালক ছিলেন। তিনি বাংলাদেশের গুম ও গুমের পর পৈশাচিক অত্যাচার কালচারের জনক ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় যারা বিরোধী দলে থেকে বিভিন্ন সময় কথা বলার চেষ্টা করেছে তাদের তিনি একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি।

জিয়াউল আহসানের নেতৃত্বে বিএনপি নেতা ইলিয়াস গুম হয়েছেন জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসানের নেতৃত্বে বিএনপি নেতা ইলিয়াসকে গুম করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। এ ছাড়াও নাম জানা-না জানা অনেক মানুষকে অপহরণের পর নির্যাতন করা হয়েছে। তার পৈশাচিকতা... ৯০-এর দশকে বসনিয়া-হার্জেগভনিয়ার সারফিয়ান বাহিনী যে গণহত্যা চালিয়েছিল, যে ধরনের অত্যাচার করতো, তার সঙ্গে আমরা তুলনা করেছি। বলকানের কসাইয়ের মতো বাংলাদেশের কসাই হিসেবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে, গুম নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন।

এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জিয়াউল আহসান বলেন, ‘আয়নাঘরের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না’। এনটিএমসিতে তিনি প্রযুক্তিগত কাজ দেখভালের দায়িত্বে ছিলেন বলে জানান।

তার আগে এক সময় র‌্যাবের অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনীত অভিযোগ অভিযোগ পড়ে শোনান প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল এক মাসের মধ্যে তার বিরুদ্ধে আনা তদন্ত শেষ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ ৩ বোনের সাফল্য

বিএনপি নেতাকর্মীরা বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবে না: নাসীরুদ্দীন

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ / মুকুট জিতেই ভাইরাল সামানজার সাঈদ!

বেনাপোল বন্দরে শেডে ডুবল কোটি টাকার পণ্য, লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা

অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় যুবককে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামানের পদায়নের আদেশ বাতিল

বন্যাদুর্গতের পাশে বিজিবি, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রপক্ষের

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

১০

হরমুজ দ্বন্দ্ব / বন্ধ ঘোষণা ইরানের, ট্রাম্পের দাবি ‘খোলাই’ আছে

১১

৩০ বছর পর ইউরোপের আকাশে দেখা যাবে বিরল দৃশ্য!

১২

বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১

১৩

‘কারবালা ইসলামকে পুনর্জীবিত করার অনন্য মহাকাব্য’

১৪

ভারতে লোকাল বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

১৫

ঢাকায় দ্বিতীয়বারের মতো ‘গুগল প্রোডাক্ট এক্সপার্ট’ কর্মশালা 

১৬

স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে, স্ত্রীর স্বীকৃতি চেয়ে অনশন

১৭

পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ অনুষ্ঠানে ১৪টি ইলেকট্রনিক বুথের উদ্বোধন

১৮

বগুড়ায় যমুনার ভাঙনে শহরাবাড়ি স্পারের ৩০ মিটার নদীগর্ভে বিলীন

১৯

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাবির সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত

২০
X