বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

গান বাংলার তাপস-মুন্নীসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নী। ছবি : সংগৃহীত
কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নী। ছবি : সংগৃহীত

ফিল্মী কায়দায় অস্ত্রের মুখে মারধর করে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র মালিকানা লিখে নেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নীসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সৈয়দ শামস উদ্দিন আহমেদ নামক এক ব্যবসায়ী।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালতে গত ২৫ নভেম্বর মামলাটির আবেদন করেন সৈয়দ শামস উদ্দিন আহমেদ। পরবর্তীতে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রাজধানীর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) আদালত সূত্রে মামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মামলার এজহার নামীয় অন্য আসামিরা হলেন- রবি শংকর মৈত্রী, এম. আমানুল্লাহ খান ওরফে চঞ্চল খান এবং সৈয়দ নাবিল আশরাফ। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ গত ৪ নভেম্বর এ মামলায় তাপসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন। আগামী ৯ ডিসেম্বর তাপসের উপস্থিতিতে আদালতে গ্রেপ্তারের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

২০১১ সালের ২২ ডিসেম্বর কৌশিক হোসেন তাপস, ফারজানা মুন্নী, সৈয়দ নাবিল আশরাফসহ অজ্ঞাত ৪/৫ জন কোশিক হোসেন তাপস ও সৈয়দ নাবিল আশরাফের হাতে থাকা অস্ত্রের ভয় দেখিয়ে ফিল্মি কায়দায় সব আসামির সহযোগিতায় সৈয়দ শামস উদ্দিন আহমেদ ও মো. বদরুদ্দোজা সাগরকে কাগজপত্রে স্বাক্ষর করতে বাধ্য করেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলায় গত ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হন তাপস। এ মামলায় রিমান্ড শেষে কারাগারে রয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ের সব ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

দয়া করে ফিলিস্তিনিদের বাঁচতে দিন, বিশ্বকাপে মিশরের কোচ

একযোগে ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

ছেলের স্মৃতিতে বিনামূল্যে তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পানি পান করান মুন্নু শেখ

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ‘কঠোর প্রতিক্রিয়ার’ হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

দাবদাহে পুড়ছে স্পেন, ৪৪ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

১০

সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ফাইয়াজ নিহত

১১

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়াতে ফ্রান্সের নতুন উদ্যোগ

১২

৮ জুলাই  / ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি

১৩

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

১৬

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৭

ইরানের বিরুদ্ধে বার্তা দিল বাহরাইন

১৮

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

১৯

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

২০
X