কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৭:৫৯ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে কাজ পেতে দুর্নীতির আশ্রয় নিয়েছিল নাইকো : এফবিআই

এফবিআই
এফবিআই

বাংলাদেশে গ্যাসক্ষেত্রের কাজ পেতে কানাডিয়ান বহুজাতিক কোম্পানি নাইকো দুর্নীতির আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

গত বুধবার (৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত শুনানীতে নাইকোর দুর্নীতির পক্ষে প্রমাণ হাজির করে এফবিআই। এতে আরও বলা হয়, বাংলাদেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াও অস্বচ্ছ ছিল। এ বিষয়ে শুনানির জন্য ৫ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক সালিশি আদালত (ইকসিড)।

বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে দেশে গ্যাস উত্তোলন ও সরবরাহের জন্য কানাডিয়ান কোম্পানি নাইকোর সঙ্গে দুটি চুক্তি করে বাপেক্স ও পেট্রোবাংলা। এর একটি ছিল বাংলাদেশের রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি বাপেক্সের সঙ্গে যৌথ উদ্যোগের চুক্তি। অন্যটি পেট্রোবাংলার সঙ্গে গ্যাস সরবরাহ ও ক্রয়-বিক্রয়ের চুক্তি। চুক্তির প্রক্রিয়া অস্বচ্ছ হওয়ায় ২০১৭ সালে তা বাতিল করে দেন হাইকোর্ট ও পরে আপিল বিভাগ। ওই চুক্তির কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক সালিশি আদালতে যায় নাইকো।

এদিকে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে বাংলাদেশে আসছেন এফবিআই ও কানাডিয়ান পুলিশের তিন সদস্য। ২২ আগস্ট এর শুনানি হবে কেন্দ্রীয় কারাগারে অবস্থিত আদালতে।

নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের বৈধতা ও বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি ১৪ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। বুধবার প্রথম দিনের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

নির্ভরা

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১০

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

১১

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

১২

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

১৩

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১৪

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১৫

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১৬

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৭

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৮

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৯

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

২০
X