শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০১:৪৯ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, হাইকোর্টের নতুন নির্দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যম, ইউটিউব, ফেসবুক, টুইটারসহ সব মাধ্যমে প্রচার বন্ধের বিষয়ে করা রুলে ঠিকানা সংশোধন করে লন্ডনের ঠিকানায় নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করতে হবে।

রোববার (১৩ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ৮ আগস্ট সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ আওয়ামীপন্থি আইনজীবীরা অনলাইনসহ সব গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানির জন্য দিন ঠিক করতে হাইকোর্টে আবেদন করেন। এ সময় বিচারপতি. মো. খসরুজ্জামান জানতে চান, তারেক রহমানকে নোটিশ দেওয়া হয়নি, তাহলে কীভাবে শুনানি হবে। তখন রিটকারী আইনজীবী কামরুল ইসলাম উত্তরে বলেন, উনাকে কোনো ঠিকানায় পাওয়া যায়নি। তবে এর তীব্র বিরোধিতা করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

উল্লেখ্য, তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার বন্ধে ২০১৫ সালে আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন। ভবিষ্যতে কোনো পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া বা সামাজিক মাধ্যমে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রকাশ, প্রচার, সম্প্রচার বা পুনঃউৎপাদন বন্ধের কার্যকর ব্যবস্থা নিতে তথ্যসচিবের প্রতি নির্দেশনা চান বাদী।

রিট আবেদনে তথ্য মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিটিভির মহাপরিচালক, বিটিআরসির চেয়ারম্যান, একুশে টিভির প্রধান বার্তা সম্পাদক, কালের কণ্ঠের সম্পাদক ও তারেক রহমানকে বিবাদী করা হয়।

রিটটির শুনানি নিয়ে ২০১৫ সালের ৭ জানুয়ারি পলাতক আসামি হওয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করেন আদালত। তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিতে তথ্যসচিবের প্রতি কেন নির্দেশনা দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত তৎকালীন হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

তবে গত ২ আগস্ট তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধে জারি করা রুল শুনানির জন্য হাইকোর্টে আবেদন (মেনশন স্লিপ জমা) করেন রিটকারী। এরই ধারাবাহিকতায় মামলাটি শুনানিতে ওঠে।

এরপর গত ১০ আগস্ট দেশের সব গণমাধ্যম, ইউটিউব, ফেসবুক, টুইটারসহ সব মাধ্যমে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধের বিষয়ে করা রিটে বিবাদী তারেক রহমানের লন্ডনের ঠিকানা সঠিকভাবে উল্লেখ করে সম্পূরক আবেদন করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ বছর পর গৌরনদী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের সঙ্গে যুদ্ধ ‘এখনো শেষ হয়নি’: নেতানিয়াহু  

সিলেট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফিরিয়ে দিল বিজিবি

গোড়ালিতে চোট পেলেন এমবাপ্পে, কতটা গুরুতর

বিপৎসীমার ওপরে মেঘনার পানি, প্লাবিত মনপুরার নিম্নাঞ্চল

মনু নদীর প্রতিরক্ষা বাঁধ দিয়ে লোকালয়ে পানি

পাহাড়ি ঢলের পানিতে শেরপুর-নালিতাবাড়ী সড়কের ৩০ মিটার বিধ্বস্ত

বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি

জাককানইবির ৭৫ কোটি টাকার বাজেটে কোন খাতে কত বরাদ্দ, জানালেন উপাচার্য

আত্রাই নদীর শহর রক্ষা বাঁধের ওয়াকওয়ে ধস, দুর্ভোগে স্থানীয়রা

১০

টানা বর্ষণে তলিয়ে গেছে হাতিয়ার নিম্নাঞ্চল, নিরুপায় অর্ধলাখ মানুষ

১১

৩৬ ঘণ্টার বৃষ্টিতে নাকাল বগুড়া

১২

গভীর সংকটে ব্রাজিলের ফুটবল, সংস্কারের দাবি পেলেকন্যার

১৩

তিন দিন ডুবন্ত ট্রলার আঁকড়ে মৃত্যুর সঙ্গে লড়াই / ফিরে এসে আল আমিন বললেন, ‘আমার সহকর্মীরা বেঁচে থাকতে পারে’

১৪

অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের জিম্মি, ব্যাগভর্তি টাকা লুট

১৫

টানা বর্ষণে মনপুরার ১০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ১৫ হাজার মানুষ

১৬

পটুয়াখালীতে ভারী বর্ষণে ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ

১৭

সেমিফাইনালে কোন শক্তিধরের মুখোমুখি ফ্রান্স?

১৮

মেসিকে ছাড়িয়ে যেভাবে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে এমবাপ্পে

১৯

চবিতে শিক্ষার্থীকে হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

২০
X