কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০১:১০ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির মামলায় পলক-জ্যোতি গ্রেপ্তার

দুর্নীতির মামলায় পলক-জ্যোতি গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ছবি : কালবেলা

শেখ হাসিনা সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এ সময় পৃথক দুই আবেদনে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক। দুদকের পক্ষে প্রসিকিউটর জাহাঙ্গীর আলম শুনানি করেন। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আল আমিন।

আবেদনে বলা হয়, আসামি পলক যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন। তিনি সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা ১ এর মামলায় এজাহারভুক্ত আসামি। জেলহাজতে অন্তরীণ এজাহারনামীয় এ আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ প্রদান একান্ত প্রয়োজন।

জ্যোতিকে গ্রেপ্তার দেখাতে আবেদন করেন কমিশনের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ।

আবেদনে বলা হয়, আসামি শাফি মোদ্দাছির খান (জ্যোতি), তার পিতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পরস্পর যোগসাজশে ১৯ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার ৫০২ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক নিজ ভোগ দখলে রাখা এবং তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে নিজ এবং ওই প্রতিষ্ঠানের নামে ব্যবহৃত ব্যাংক হিসাবে মোট ৮৪ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার ৫৭২ টাকা হস্তান্তর, রূপান্তর, স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক অসংখ্য লেনদেন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসার মায়ের চিকিৎসায় পাশে থাকার আশ্বাস ডা. রফিকের

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফিরল ফ্রান্স

বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ 

সামার ২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানালো সাউথইস্ট ইউনিভার্সিটি

স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

স্পাইডারম্যানের সঙ্গে মেসির জুটি, নেটদুনিয়ায় ঝড়

‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

চীনে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন রাশিয়ার সেনারা, গোপন নথি ফাঁস

বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা

ঢাকা-১৫ আসনের সমস্যা সমাধানে এক মঞ্চে সরকারি ও বিরোধী দল

১০

জুলাইতে আসছে ১১ কার্গো এলএনজি

১১

নৌপরিবহন প্রতিমন্ত্রী / দৌলতদিয়া ঘাটে বাঁশের ব্যবহার অনিয়ম নয়, নকশার অংশ

১২

স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় প্রাণ দিলেন স্বামী

১৩

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

১৪

গাঙ্গুয়ার সাত বছরের লড়াই

১৫

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

১৬

ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা হলো, জানলেন প্রধানমন্ত্রী

১৭

পোড়া মবিলের চুলা বিক্রি ও ব্যবহার বন্ধে হাইকোর্টের রুল

১৮

আগামী চার বছর নিরাপদ ব্রাজিলের যে বিশ্বরেকর্ড

১৯

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, মরদেহ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

২০
X