কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

তাপসের ২৭ ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৫ জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

এসব ব্যাংকে ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলার লেনদেন করা হয়েছে। আরও ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক।

এ ছাড়া তাপসের স্ত্রী আফরিন তাপসের ৯টি ব্যাংকে ৭০ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৬৬৯ টাকা লেনদেন ও ৩ লাখ ৯৫ হাজার ৯৬৩ মার্কিন ডলার লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। যা অস্বাভাবিক বলে মনে করছে দুদক।

এছাড়াও আফরিন তাপসের জ্ঞাত আয়বহির্ভূত ৬ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৯৮ টাকার সম্পদের সন্ধান পেয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

তা ছাড়া পিএসসির গাড়িচালক সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমানে বিরুদ্ধে পৃথক ৩টি মামলা করেছে দুদক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদত্যাগ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

১০

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

১১

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

১২

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১৩

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১৪

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১৫

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৬

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৭

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৮

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৯

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

২০
X