কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলা, আরিফ-আব্বাস কারাগারে 

গ্রেপ্তারকৃত আরিফ-আব্বাস। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত আরিফ-আব্বাস। ছবি : সংগৃহীত

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার আরিফ আল খবির ও মো. আব্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ দিন তাদের ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের ঢাকার আদালতে হাজির করা হয়। এরপর মতিঝিল থানার উপপরিদর্শক কাজী আরমান হোসেন তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার রাতে হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ১৫ জানুয়ারি সকালে মতিঝিল মেট্রোরেল স্টেশনের পাশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে অবস্থান নেয় স্টুডেন্টস ফর সভারেন্টির ব্যানারে। আনুমানিক ১২০ থেকে ১৫০ জন নিয়ে এনসিটিবি ভবনের সামনে হাজির হয় এবং তাদের বিক্ষোভ সভা শেষ করে এনসিটিবি ভবনের সামনে অবস্থান করে। অপর দিক দৈনিক বাংলা মোড় থেকে দুপুর প্রায় ১টার সময় আদিবাসী ছাত্র-জনতা আনুমানিক ১৩০ থেকে ১৬০ জনসহ এনসিটিবি ভবনের দিকে অগ্রসর হতে থাকে। স্টুডেন্টস ফর সভারেন্টির কিছু উশৃঙ্খল লোকজন অতর্কিতভাবে ত্রাস সৃষ্টি করে হাতে থাকা জাতীয় পতাকা সম্বলিত স্ট্যাম্প দ্বারা আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলা করে। এতে আদিবাসী ছাত্র-জনতার ৮ থেকে ৯ জন আহত হয়। এ ঘটনায় ৮ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X