কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪২ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ

বেনজীর আহমেদ। পুরোনো ছবি।
বেনজীর আহমেদ। পুরোনো ছবি।

ইন্টারপোলের মাধ্যমে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। আদালতে দুদকের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে বিষয়টি জানা গেছে।

এর আগে গত বছরের ৪ মে সপরিবার বেনজীর দেশ ছাড়েন বলে নানা গণমাধ্যমে উঠে আসে। ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদ এবং তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক ৪টি মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, বেনজীর ৯ কোটি ৪৪ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২ কোটি ৬২ লাখ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রীর জীশান মীর্জা ৩১ কোটি ৬৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৬ কোটি ১ লাখ টাকার তথ্য গোপন করেছেন। তাদের বড় মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীর ৮ কোটি ৭৫ লাখ টাকার এবং মেজ মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীর ৫ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

এর আগে, গত বছরের ১২ জুন বেনজীর আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা ৮টি ফ্ল্যাট এবং ২৫ একর (১ একর সমান ৬০ দশমিক ৫ কাঠা) ২৭ কাঠা জমি জব্দ করার (ক্রোক) আদেশ দেন আদালত। এসব ফ্ল্যাট ঢাকার বাড্ডা ও আদাবরে এবং জমি নারায়ণগঞ্জ, বান্দরবান ও উত্তরায়। এ ছাড়া দুই দফায় বেনজীর ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, গুলশানে ৪টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত। এ ছাড়া ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাব (শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩০ বিশ্বকাপে কী খেলবেন? যে ইঙ্গিত দিলেন নেইমার

এক মাসের পরিকল্পনায় ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা / প্রেমের সম্পর্ক-অন্তরঙ্গ ভিডিও ফাঁসের আশঙ্কাই ছিল মোটিভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো সাভারে মহাসড়ক অবরোধ

প্রলোভন দেখিয়ে উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

কুড়িগ্রামে কৃষক সমাবেশে থাকবেন নাহিদ ইসলাম

উড়ন্ত বিমানের জানালা দিয়ে ছিটকে পড়তে যাওয়া স্বামীকে যেভাবে বাঁচালেন স্ত্রী

গোষ্ঠীগত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক দিলেন প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

উপসাগরে তীব্র উত্তেজনা, যুক্তরাষ্ট্রের হামলায় ৭ সেনা হারাল ইরান

১০

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

১১

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

১২

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

১৩

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

১৪

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

১৫

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

১৬

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

১৭

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

১৮

পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

২০
X