কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার কারাগারে 

আদালত প্রাঙ্গণে সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। ছবি : কালবেলা
আদালত প্রাঙ্গণে সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। ছবি : কালবেলা

প্রায় দুই বছর আগে বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে তাকে হাজির করা হয়। পরে তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের উপপরিদর্শক ফেরদৌস আলম। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। কিন্তু এদিন মূল নথি না থাকায় শুনানি হয়নি। পরে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন এবং মূল নথি পাওয়া সাপেক্ষে রিমান্ড ও জামিন শুনানির আদেশ দেন।

এর আগে গতকাল (সোমবার) সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করে বিএনপি। একই দিনে আওয়ামী লীগও পাল্টা সমাবেশ ডাকে। পরে পুলিশের সহায়তায় বিএনপির মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

দীপংকর তালুকদার ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে একই আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম, ২০০৮ সালে নবম ও ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। নবম জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাহুবলের ওসি সাইফুল ক্লোজড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেল রপ্তানি করছে ইরান

ইংল্যান্ডের বিপক্ষে কেন নেভি ব্লু জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ দোকানে জরিমানা

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়ম ভাঙার পথে হাঁটছে ফিফা

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ 

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৮

মিডল্যান্ড ব্যাংকের ‘টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ কখন কোথায়, মোবাইলে ‘লাইভ’ দেখবেন যেভাবে

১০

শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

১১

খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

১২

যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার 

১৩

প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন

১৪

আইআরজিসির হুঁশিয়ারি / হরমুজের পাশাপাশি অন্যান্য বাণ্যিজপথও বন্ধ করে দেব

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই কাতার সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৬

বাংলাদেশকে ‘বড়’ লক্ষ্য দিল জিম্বাবুয়ে

১৭

কাতারের সাবেক আমিরের স্মরণে হবে ঢাকায় এক সড়কের নাম

১৮

বৃষ্টিতে বেহাল গোপালপুর-ধনবাড়ী সংযোগ সড়ক, ভোগান্তিতে গ্রামবাসী

১৯

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৯ জেলে উদ্ধার

২০
X