কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

দীপু মনির ১৬ ব্যাংকের ২ কোটি টাকা অবরুদ্ধ

ডা. দীপু মনি। ছবি : সংগৃহীত
ডা. দীপু মনি। ছবি : সংগৃহীত

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির ১৬টি ব্যাংক হিসাবে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান অবরুদ্ধের আবেদন করেন।

জানা যায়, তার ১৬টি একাউন্টে মোট জমা ছিল ৩১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা। এর মধ্যে তিনি উত্তোলন করেছেন ২৮ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ১১৫ টাকা। বর্তমানে অ্যাকাউন্টগুলোতে আছে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা।

আবেদনে বলা হয়েছে, দীপু মনি তার অস্থাবর সম্পদসমূহ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ওই সম্পদসমূহ অবিলম্বে ফ্রিজ করা আবশ্যক।

দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ সরকারের দেড় দশকে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১০

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১১

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১২

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৩

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৪

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৫

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৬

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৭

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৮

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৯

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

২০
X