কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট জব্দ

আ ক ম বাহাউদ্দিন বাহার। ছবি : সংগৃহীত
আ ক ম বাহাউদ্দিন বাহার। ছবি : সংগৃহীত

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রী মেহেরুন্নেছার নামে ঢাকার উত্তরায় থাকা দুটি ফ্ল্যাট এবং তাদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা চারটি হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ৩৯ লাখ ৯৫ হাজার ২৬৭ টাকা জমা রয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এদিন এসব স্থাবর সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের মো. আলমগীর হোসেন।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৪৭ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখার দায়ে দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তকালে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে, আসামি তার নামীয় স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে নিম্নবর্ণিত সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে সমূহ ক্ষতির কারণ রয়েছে। এজন্য উল্লিখিত স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ দেয়া প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১০

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১১

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১২

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৩

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৪

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৫

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৬

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৭

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৮

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

২০
X