কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পিএসসির গাড়ি চালক আবেদ আলীর ফ্ল্যাট বাড়িসহ জমি জব্দ

সৈয়দ আবেদ আলী জীবন। ছবি : সংগৃহীত
সৈয়দ আবেদ আলী জীবন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনের ১টি গাড়ি, ১৩ ব্যাংক হিসাব ও ২টি ফ্ল্যাট, ১টি ছয় তলা বাড়িসহ ৮ দশমিক ৮৮ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। গাড়িমূল্যসহ ব্যাংক হিসাবে রয়েছে ৭৮ লাখ ৫৯ হাজার ১৯৮ টাকা।

সোমবার (০৭ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে তদন্ত কর্মকর্তা আল আমিন জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।

জানা গেছে, জব্দ হওয়া বাড়িটি রাজধানীর মিরপুরের পীরের বাগ এলাকায়, ১১শ বর্গফুটের দুটি ফ্ল্যাট পশ্চিম শেওড়াপাড়া এলাকায়। বাড়ি, ফ্ল্যাট ও ৮ দশমিক ৮৮ বিঘা জমির মূল্য ধরা হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৭৯৭ টাকা।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুদকের পক্ষ থেকে আবেদ আলী সম্পদ জব্দের আবেদন করা হয়। দুদকের পাবলিক প্রসিকিউটর রুহুল ইসলাম খান আবেদনের পক্ষে শুনানি করেন। পরে বিচারক সেটি মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়েছে, আবেদ আলী জীবনের নামে স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। আসামি সৈয়দ আবেদ আলী জীবন এর নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি সৈয়দ আবেদ আলী জীবনের নামে অর্জিত স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ বা ক্রোক করা আবশ্যক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

মাদককারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

১০

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

১১

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১২

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

১৩

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

১৪

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

১৫

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

১৬

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

১৭

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৮

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

১৯

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

২০
X