কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি মোহাম্মদ আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা 

নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী। ছবি : কালবেলা
নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী। ছবি : কালবেলা

নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদাউস, তাদের ছেলে আশিক আলী ও মাহতাব আলী এবং কন্যা সুমাইয়া আলী ঈশিতার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক অবৈধ সম্পদ অর্জন, খাস জমি দখলের মাধ্যমে ৫ তলা স্থায়ী বাণিজ্যিক হোটেল নির্মাণ এবং মানিলন্ডারিংসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ সপরিবারে দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, অভিযুক্ত মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদাউস ও ছেলে আশিক আলী অমি গত বছরের ১১ আগস্ট নিজ বাসভবন থেকে গ্রেফতার হন। পরদিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন নোয়াখালীর ম্যাজিস্ট্রেট আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি কমায় স্বস্তি, কাটেনি বাঁধ ভাঙার শঙ্কা

জবির বাসের ওপর ভেঙে পড়ল গাছ, প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা

বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে- আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড

শাহরুখের ‘কিং’ সিনেমার মূল চমক সুহানা

বৈরী আবহাওয়া / রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত

সেমিফাইনালে ওঠার আনন্দে মদ খেয়ে গাড়ি চালাবেন না: আর্জেন্টিনা কোচ

প্রাথমিক বৃত্তির ফল দেখবেন যেভাবে

সুইসদের হারিয়ে সেমিতে আর্জেন্টিনা, কেমন খেললেন মেসি-আলভারেজরা

১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

১০

জমির উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

১১

সেমিফাইনালে উঠে স্কালোনি বললেন, আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল

১২

৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যু

১৩

সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৪

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

১৫

বিশ্বকাপে থামল মেসির অবিশ্বাস্য গোলযাত্রা

১৬

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৭

‘খুব ভালো খেলেছে রেফারি’

১৮

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

১৯

জমির উদ্দিনের মৃত্যুতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শোক

২০
X