খুলনা প্রতি‌নি‌ধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৭:৪৮ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ
সাঈদীকে নিয়ে ছেলের স্ট্যাটাস

খুলনার সেই মায়ের জামিন

ফেসবুকে ছেলের স্ট্যাটাসকে কেন্দ্র করে খুলনায় গ্রেপ্তার হওয়া মা আনিছা সিদ্দিকা। ছবি : সংগৃহীত
ফেসবুকে ছেলের স্ট্যাটাসকে কেন্দ্র করে খুলনায় গ্রেপ্তার হওয়া মা আনিছা সিদ্দিকা। ছবি : সংগৃহীত

আট দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণারত তানজিলুর রহমানের মা আনিছা সিদ্দিকা। সোমবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান তার আবেদন মঞ্জুর করেন। সন্ধ্যায় আনিছা সিদ্দিকা খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পান।

এর আগে গত ২০ আগস্ট সকালে নগরীর বয়রা হাজি ফয়েজ উদ্দিন সড়কের বাবার বাড়ি থেকে আনিছা সিদ্দিকাকে গ্রেপ্তার করে নগরীর খালিশপুর থানা পুলিশ।

গ্রেপ্তার প্রসঙ্গে খালিশপুর থানার ওসি মনিরুল গিয়াস সাংবাদিকদের বলেছিলেন, অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়ায় আনিছা সিদ্দিকাসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে খালিশপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

তবে আনিছা সিদ্দিকার ছেলে যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণারত তানজিলুর রহমান অভিযোগ করেন, ফেসবুকে দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে লেখালেখি করায় তার মামা বাড়ি ভাঙচুর চালায় পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগের লোকজন। সেখানে গিয়ে ভাঙচুরের প্রতিবাদ করায় তার মাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ছেলের ফেসবুক স্ট্যাটাসে মা গ্রেপ্তার-সংবাদ নিয়ে দেশে-বিদেশে সমালোচনার ঝড় ওঠে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও আনিছা সিদ্দিকার মুক্তি দবি করেন। সোমবার সকালে মার্কিন দূতাবাসও এ সংক্রান্ত সংবাদ শেয়ার করে।

সোমবার বিকালে আনিছা সিদ্দিকার আইনজীবী মনিরুল ইসলাম পান্না বলেন, গত ২২ আগস্ট মহানগর হাকিমের আদালতে প্রথম জামিনের আবেদন করা হয়। কিন্তু জামিন পাওয়া যায়নি। গত ২৪ আগস্ট আবারও জামিনের আবেদন করা হলে তাও নাকচ করেন আদালত। ২৭ আগস্ট খুলনা মহানগর দায়রা জজ আদালতে পুনরায় জামিনের আবেদন করা হয়।

আজ আদালতে নথি আসায় মহানগর দায়রা জজ আদালতের দায়িত্বে থাকা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান জামিন শুনানি করেন। শুনানিতে বয়স ও আর কোনো মামলা না থাকায় তার জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন আইনজীবী কে এম ইকবাল হোসেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১০

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১২

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৩

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৪

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৫

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৬

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৭

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৮

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৯

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

২০
X