কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ১০:০৫ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

খুলনার সেই মায়ের মুক্তি নিয়ে যে বার্তা দিল অ্যামনেস্টি

গ্রেপ্তার হওয়া মা আনিছা সিদ্দিকা ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লোগো।
গ্রেপ্তার হওয়া মা আনিছা সিদ্দিকা ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লোগো।

আমেরিকায় পিএইচডি গবেষক বুয়েটের সাবেক শিক্ষার্থী তানজিলুর রহমানের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে খুলনায় তার মা আনিছা সিদ্দিকাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেই সঙ্গে গ্রেপ্তার ওই নারীকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটির দক্ষিণ এশিয়ার প্রচারণার ভারপ্রাপ্ত ডেপুটি আঞ্চলিক পরিচালক বাবু রাম পান্ত বলেছেন, সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের পোস্টের পরপরই মাকে গ্রেপ্তার করা হাস্যকর। সামনে জাতীয় নির্বাচন, এর আগে এ ধরনের ঘটনা অবিশ্বাসের পরিবেশ তৈরি করেছে।

তিনি বলেন, সরকারকে অবিলম্বে আনিছা সিদ্দিকাকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে ভিন্নমত প্রকাশকরাীদের নির্বিচারে আটক করার প্রবণতা বন্ধ করতে হবে। কারণ ভিন্ন রাজনৈতিক মতামত রাখা এবং প্রকাশ করা কোনো অপরাধ নয়।

মঙ্গলবার (২২ আগস্ট) ৫৮ বছরের ওই নারীকে খুলনা সিএমএম তরিকুল ইসলামের আদালতে নেওয়া হলে আদালত তার জামিন নামঞ্জুর করেন। এরপর তাকে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে গত ২০ আগস্ট খুলনার খালিশপুর থানা পুলিশ অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়ার অভিযোগে আনিছা সিদ্দিকাসহ তিনজনকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তার নারীর স্বামী আলমগীর শিকদারের দাবি, তার স্ত্রী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তার ছোট ছেলে তানজিলুর রহমান আমেরিকায় পিএইচডি গবেষণারত এবং বুয়েটের সাবেক শিক্ষার্থী। আমেরিকায় বসে ফেসবুকে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দেওয়ায় খুলনায় তার মাকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে দুজন ভাড়াটিয়া প্রতিবাদ করতে আসায় তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারের পর খুলনা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়ার জন্য বিপুল পরিমাণ ধর্মীয় উগ্রপন্থি বিভিন্ন বই, পত্রিকা, ম্যাগাজিন, রেজিস্টার ও অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার কাজে ব্যবহৃত ৩টি ল্যাপটপ, পাসপোর্ট ও ৪টি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মো. রকিবুল ইসলাম (২৪), মো. তামিম ইকবাল (১৯) ও আনিছা সিদ্দিকা। গ্রেপ্তারদের বিরুদ্ধে খালিশপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X