কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের বাড়ি-ফ্ল্যাট জব্দ

ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত

ডিজেএফআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের নামে আশুলিয়ায় থাকা তাদের ৯ তলা বাড়ি, পল্লবীতে থাকা একটি ফ্ল্যাট ও ২৩ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এসব সম্পদের মূল্য চার কোটি ৫২ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

এদিন দুদকের উপ-পরিচালক তাহাসীন মুনাবীল হক এ আবেদন করেন। আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আদায় করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। একইসঙ্গে ফ্ল্যাট এবং ৯ তলা বাড়ি দুদকের অনুসন্ধান শুরুর পর হেবা দলিলের মাধ্যমে দুই মেয়ে ও স্ত্রীকে প্রদান করে সম্পদ গোপন করার চেষ্টা করছেন। এজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X