কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধুকে বাঁচাতে গিয়ে খুন : আসামি সাঈদ কারাগারে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পুরোনো ছবি
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পুরোনো ছবি

বন্ধুকে বাঁচাতে গিয়ে রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় কাঁচামাল ব্যবসায়ী শাহ আলমকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আবু সাঈদ মোড়লকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ জুন) একদিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা রূপনগর থানার উপপরিদর্শক হোসেন আলী। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে রূপনগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা শাহাদাৎ হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৭ জুন ঈদুল আজহার দিন এ মামলায় গ্রেপ্তার হন এক নাম্বার আসামি আবু সাঈদ মোড়ল। পরদিন আদালতে তোলা হলে তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শাহ আলম পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী। গত ২০ মার্চ ঘটনার দিন তিনি রূপনগর থানাধীন মিল্কভিটার দক্ষিণ পার্শ্বে ফুটপাতে তরমুজ বিক্রি করছিলেন। গ্রেপ্তার আসামিসহ এজাহারনামীয় বাকি আসামিরা ওইদিন শাহ আলমের এক বন্ধু রায়হানের সাথে কথাকাটাকাটি করতে থাকেন। একপর্যায়ে রায়হানকে টানাহেঁচড়া করে নিয়ে যাওয়ার সময় ভিকটিম শাহ আলম গ্রেফতারকৃত আসামিসহ অন্যান্য আসামীদের বাধা দেন। এতে সকল আসামি ক্ষীপ্ত হয়ে শাহ আলমকে চারিদিক থেকে ঘিরে ধরে এলোপাতারিভাবে মারপিট করে। গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিলে সেখানে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী লাবনী আক্তার ২০ মার্চ রূপনগর থানায় গ্রেপ্তার আসামিসহ ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১০

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১২

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৩

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১৪

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১৫

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১৬

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৭

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৮

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৯

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

২০
X