কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৮:০৭ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

সিআইডি পরিদর্শক ইকরাম আলীর ৫ কোটি টাকার সম্পদ ফ্রিজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডিএমপির গুলশান বিভাগের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও বর্তমানে ফরিদপুরের সিআইডির পরিদর্শক মো. ইকরাম আলী মিয়া, তার স্ত্রী কানিজ ফাতেমা মুক্তা এবং স্বার্থসংশ্লিষ্ট অন্যদের নামে থাকা ৫ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে সহকারী পরিচালক মো. আলিয়াজ হোসেন এ আবেদন করেন।

জব্দের আদেশ দেওয়া এসব জমি ও ফ্ল্যাট ঢাকার ধানমন্ডি, গুলশান, বাড্ডা, কেরানীগঞ্জ এবং গোপালগঞ্জে অবস্থিত, যার সর্বমোট মূল্য ৫ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৭২১ টাকা। এসব সম্পত্তির স্বার্থসংশ্লিষ্ট অন্য ব্যক্তিরা হলেন- রওশন আরা বেগম, তানিয়া আক্তার ও মো. ইমদাদুল হক।

দুদকের আবেদন সূত্রে জানা যায়, ইকরাম আলী এবং তার স্ত্রী কানিজ ফাতেমার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন। অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন- এমন তথ্য বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে তার নিজের, স্ত্রী কানিজ ফাতেমা মুক্তা এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নিম্নবর্ণিত স্থাবর সম্পদগুলো জব্দ করা প্রয়োজন। তাদের স্থাবর সম্পদগুলো জব্দ (ক্রোক) করা না হলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতির সম্ভাবনা রয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X