কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
সোহাগ হত্যাকাণ্ড

সজীবের দোষ স্বীকার, কারাগারে রাজীব

ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ। ছবি : সংগৃহীত
ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ। ছবি : সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে হত্যা মামলায় রিমান্ড শেষে আসামি সজীব বেপারী নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এছাড়া সজীবের ভাই আরেক আসামি রাজীব বেপারীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৯ জুলাই) রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় আসামি সজীব স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করতে আবেদন করেন। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম সজীবের জবানবন্দি গ্রহণ করেন। আরেক আসামি সজীবের ভাই রাজীবকে কারাগারে পাঠানোর আদেশ দেন একই আদালত।

এ মামলায় বর্তমানে ৯ জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। তারা হলেন- মাহমুদুল হাসান মহিন, টিটন গাজী, মো. আলমগীর, মনির ওরফে লম্বা মনির, তারেক রহমান রবিন, সজীব ব্যাপারী, মো. রাজিব ব্যাপারী, নান্নু কাজী, রিজওয়ান উদ্দীন ওরফে অভিজিৎ বসু। এদের মধ্যে গত ১২ জুলাই টিটন গাজীর পাঁচ দিন ও গত ১৩ জুলাই আলমগীর ও মনিরের চার দিনের রিমান্ড দেওয়া হয়। গত ১৪ জুলাই সজীব ও রাজিবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১০ জুলাই প্রথম দফায় ও ১৫ জুলাই দ্বিতীয় দফায় মহিনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। গত ১৬ জুলাই আসামি নান্নু, রিজওয়ান ও রবিনের সাত দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সর্বশেষ গত ১৭ জুলাই তিন আসামি টিটন গাজী, মো. আলমগীর ও মনির ওরফে লম্বা মনির আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

এদিকে মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। আর আসামি রবিনের কাছে অস্ত্র পাওয়া যাওয়ায় পুলিশ অস্ত্র আইনে একটি মামলা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১০

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১১

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১২

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১৩

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৪

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১৫

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

১৬

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

১৭

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

১৮

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১৯

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

২০
X