কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০২:১৩ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক তিন এমপিসহ নতুন মামলায় গ্রেপ্তার ৫

আদালতে আ ক ম সরওয়ার জাহান বাদশা। ছবি : সংগৃহীত
আদালতে আ ক ম সরওয়ার জাহান বাদশা। ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনকেন্দ্রিক রাজধানীর তিন থানার পৃথক মামলায় সাবেক এমপি সাদেক খান, আ ক ম সরওয়ার জাহান বাদশা, মনিরুল ইসলাম মনুসহ ছয়জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন। অন্যরা হলেন উপপুলিশ কমিশনার (এডিসি) রফিকুল ইসলাম ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

গ্রেপ্তার দেখানো মামলাগুলোর মধ্যে মনিরুল ইসলাম মনুকে যাত্রাবাড়ী থানার ৬ মামলায়, আবুল হাসানকে একই থানার শিক্ষার্থী হাসান উদ্দিন হত্যা মামলায়, সরওয়ার জাহানকে মোহাম্মদপুর থানার সোহেল রানা হত্যাচেষ্টা মামলায়, একই থানার মো. হোসেন হত্যা মামলায় সাদেক খান, রাজধানীর বাড্ডা থানার ইমন হত্যা মামলায় পুলিশের এডিসি রফিকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

গত বছরের ২৪ আগস্ট ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সাদেক খান গ্রেপ্তার করা হয়। এ বছরের ২১ এপ্রিল কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার করা হয়। ১৭ জুন সরওয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ১৭ অক্টোবর গুলশান বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার (এডিসি) রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত বছরের ১৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১২

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৩

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৪

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৭

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৯

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

২০
X