কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্র মামলায় দুই মাদক ব্যবসায়ী রিমান্ডে 

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

ঢাকার কামরাঙ্গীরচর থানা এলাকায় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীকে অস্ত্র আইনের মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন- মো. কামাল ওরফে বাবুল আকন্দ ও মো. সাজিম।

মঙ্গলবার (০৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এ আদেশ দেন।

এর আগে, আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক আব্দুর রহমান তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট রাত ১০টা ৪৫ মিনিটের দিকে পুলিশের লালবাগ জোন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন কলেজ রোডে আবু নাছেরের বাড়ির চতুর্থ তলায় অভিযান চালায়। এ সময় আসামি কামাল ও সাজিমের শরীর তল্লাশি করে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া কামালের কাছ থেকে চাবি নিয়ে তার বাসার আলমারির ভেতর থেকে দুই রাউন্ড গুলিসহ একটি রিভলভার অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই কামরাঙ্গীরচর থানায় আসামিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১০

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১১

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১২

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৩

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৪

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১৫

চলন্ত মাইক্রোবাসে আগুন

১৬

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১৭

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৮

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৯

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

২০
X