কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

এক্সিম ব্যাংকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

এক্সিম ব্যাংকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
এক্সিম ব্যাংকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

ব্যাংক এশিয়ার ৩৯২ কোটি টাকার ঋণ পরিশোধ করায় এক্সিম ব্যাংকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালতে ঋণ পরিশোধের বিষয়টি জানায় বাদীপক্ষ ব্যাংক এশিয়া। একই সঙ্গে এক্সিম ব্যাংকের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহারের জন্যও আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক মামলাটি প্রত্যাহারের আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার মো. ইমরুল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এ মামলায় গত ৪ আগস্ট ঢাকার একই আদালত এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ক্রোক করার নির্দেশ দেন। এ আদেশের পর গত ২৭ আগস্ট ব্যাংক এশিয়ার মোট ৩৯২ কোটি ২১ লাখ টাকা পরিশোধ করে এক্সিম ব্যাংক।

মামলা সূত্রে জানা যায়, এক বছর আগে তারল্য সংকট সামাল দিতে ব্যাংক এশিয়া থেকে ৩৫০ কোটি টাকা ধার নিয়েছিল এক্সিম ব্যাংক। ওই ঋণের সুদসহ লভ্যাংশ দাঁড়ায় আরও ৪২ কোটি ২১ লাখ টাকা। কিন্তু সংকট না কাটায় মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও ওই টাকা পরিশোধ করতে পারেনি ব্যাংকটি। এতে বাধ্য হয়ে আদালতের দ্বারস্ত হয় ব্যাংক এশিয়া।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১০

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১১

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১২

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৩

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৪

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৫

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৬

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৭

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৮

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৯

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

২০
X