কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

হত্যাকে আত্মহত্যা প্রমাণের চেষ্টাকারীদের বিচার চাই : সালমান শাহর মা

হত্যাকে আত্মহত্যা প্রমাণের চেষ্টাকারীদের বিচার চাই : সালমান শাহর মা
গ্রাফিক্স : কালবেলা

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী দাবি করেছেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ দীর্ঘ ২৯ বছর ধরে মামলাটিকে আত্মহত্যা হিসেবে প্রমাণের চেষ্টা করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সালমান শাহর মা দাবি করেন, যারা মামলার সব কিছু নষ্ট করে এটাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে চাইল? এটার বিচারও আমরা আদালতের কাছে চাইব। এটা আমার মূল দাবি। বাকি তো আসামিদের বিচার হবেই।’

আজ (সোমবার) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালত সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়ের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে এ রায় দেন।

তিনি বলেন, ‘আমার ছেলে আত্মহত্যা করেনি— এটা আমি প্রথম দিন থেকেই বলেছি। আজ আল্লাহর রহমতে ন্যায়বিচারের দ্বার খুলেছে। যারা সত্য গোপন করে আত্মহত্যা বলে প্রচার করেছে, তাদের বিচার চাই। পিবিআইয়ের বনজ কুমার, পিপি আব্দুল্লাহ আবুসহ যে জজরা (বিচারক) ২৯ বছর মামলাটিকে বিতর্কিত করেছে, যারা দায়িত্বে গিয়ে মিথ্যা তদন্ত প্রতিবেদন দিয়েছে, তাদের বিরুদ্ধেও আমি আইনসঙ্গত বিচার চাই।’

তিনি আরও বলেন, ‘দেশবাসীর দোয়ায় আজ আমরা ন্যায়বিচারের পথে এক ধাপ এগিয়েছি। আমার আহ্বান, সরকার যেন আসামিদের দেশ ছাড়তে না দেয় এবং দ্রুত তাদের গ্রেপ্তার করে চার্জশিট দেয়।’

অশ্রুসিক্ত কণ্ঠে সালমান শাহর মা বলেন, ‘আমরা সালমান শাহকে আর পাব না, কিন্তু সত্য যেন প্রতিষ্ঠিত হয় এটাই আমার চাওয়া। আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ, যারা এত বছর আমার সঙ্গে থেকেছেন।’

সালমান শাহর মা বলেন, ‘আসামিদের যেন গ্রেপ্তার করা হয় সেটাই আমার দাবি। আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আল্লাহর প্রতি আস্থাশীল। আইনে যেটা যেভাবে যাবে, তাদের অ্যারেস্ট করা হবে, তাদের সাক্ষ্য দেবে, চার্জশিট দিবে। চার্জশিট চাই আমি।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X