খুবি প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১০:২৪ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

খুবিতে প্রথমবারের মতো শুরু হচ্ছে শিক্ষার্থীদের বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী

খুবিতে ড্রইং অ্যান্ড পেইন্টিং স্পেশাল এক্সিবিশন ২০২৫। ছবি : কালবেলা
খুবিতে ড্রইং অ্যান্ড পেইন্টিং স্পেশাল এক্সিবিশন ২০২৫। ছবি : কালবেলা

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) চারদিনব্যাপী ‘ড্রইং অ্যান্ড পেইন্টিং স্পেশাল এক্সিবিশন ২০২৫’ শুরু হচ্ছে। মঙ্গলবার (২১ অক্টোবর) চারুকলা স্কুলের ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে।

ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের ইতিহাসে এ প্রথমবারের মতো এমন একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে, যেখানে ব্যাচেলর অব ফাইন আর্টস (বিএফএ) থেকে মাস্টার্স অব ফাইন আর্টস (এমএফএ) পর্যন্ত সব শিক্ষার্থীর শিল্পকর্ম একত্রে প্রদর্শিত হবে। প্রদর্শনীটি নবীন শিল্পীদের সৃজনশীল প্রকাশ, ঐতিহ্য ও উদ্ভাবনের সংযোগকে প্রতিফলিত করবে বলে আয়োজকরা জানিয়েছেন।

প্রদর্শনীর উদ্বোধন হবে আগামী ২১ অক্টোবর দুপুর ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ‘আঙ্গিনা’ প্রাঙ্গণে। প্রদর্শনীটি ২১ থেকে ২৪ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, ফাইন আর্টস স্কুলের ডিন (ইনচার্জ) প্রফেসর ড. শেখ সেরাজুল হাকিম এবং ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সদাত।

অনুষ্ঠানটি পরিচালনা করবেন ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান ড. মো. তরিকত ইসলাম।

চার দিনব্যাপী এ প্রদর্শনীর শেষ দিনে শিল্প, সৃজনশীলতা ও শিক্ষার্থীদের শিল্পচর্চা নিয়ে আলোচনা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন থাকবে।

আয়োজকরা জানিয়েছেন, শিল্প, ঐতিহ্য ও সৃষ্টিশীলতার এ উৎসবে সবার উপস্থিতিই হবে তাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১০

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১১

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৩

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৪

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৫

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৬

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৭

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৮

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৯

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

২০
X