বাসস
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আপিল বিভাগের শুনানি পর্যবেক্ষণে নেপালের প্রধান বিচারপতি

আপিল বিভাগের শুনানি পর্যবেক্ষণে নেপালের প্রধান বিচারপতি
নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত। ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চে বসে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত বহুল আলোচিত আপিলের শুনানি পর্যবেক্ষণ করলেন বাংলাদেশ সফররত নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত।

রোববার (২ নভেম্বর) দুপুর ১২টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে বসে এই শুনানি হয়।

বিএনপির পক্ষে আপিলের শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে আপিলে ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী।

আপিল শুনানি শুরুর আগে নেপালের প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সেই সঙ্গে দু’দেশের বিচার বিভাগের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন।

এরপর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান নেপালের প্রধান বিচারপতিকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন নেপালের প্রধান বিচারপতিকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন।

এ সময় আপিল বিভাগে নেপালের উচ্চ আদালতের বিচারপতি, বিচার বিভাগের কর্মকর্তা, নেপালের রাষ্টদূত ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীসহ আপিল বিভাগের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১০

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১১

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১২

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১৩

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৪

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৫

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৬

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৭

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৮

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৯

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

২০
X