কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবাহিনীর সাবেক প্রধানের ফ্ল্যাট জব্দ, হিসাব ফ্রিজ 

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী সানজিদা আক্তারের নামে বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নানের কেনা রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জে থাকা ৯৫ লাখ টাকা মূল্যের দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১০টি হিসাবে অভিযুক্তের নামে থাকা ৪০ লাখ ৫৬ হাজার ৪৮৩ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

এদিন এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান।

আবেদনে বলা হয়, আসামি শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে দায়ের মামলার তদন্তকালে রেকর্ডপত্র ও জব্দ আলামত পর্যালোচনায় দেখা যায় যে, শেখ আব্দুল হান্নান বিভিন্ন সময় অবৈধভাবে অর্জিত সম্পদ গোপন করার উদ্দেশ্যে তার শুভাকাঙ্ক্ষী সানজিদা আক্তারের নামে ক্রয় করেছেন।

তদন্তকালে জানা যায়, শেখ আব্দুল হান্নান তার ঘনিষ্ঠ সানজিদা আক্তারের নামে ঢাকা মহানগরীর খিলক্ষেতে দুটি ফ্ল্যাট কিনেছেন। এছাড়া, বিভিন্ন ব্যাংকে তার নামে প্রায় ৪৫ লাখ টাকার এফডিআর সংরক্ষিত আছে এবং তল্লাশিকালে তার বাসা থেকে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মর্মে প্রতীয়মান হয়। মামলার বিচার শেষ হওয়ার আগে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর রোধে এগুলো জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১০

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১১

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১২

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৩

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৪

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৬

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৭

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৮

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৯

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

২০
X