কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসাইন, মহাসচিব মোস্তাফিজুর

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসাইন, মহাসচিব মোস্তাফিজুর
ছবি : সংগৃহীত

অধস্তন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোহাম্মদ আলী হোসাইন এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) অনলাইন প্ল্যাটফর্মে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনলাইন ভোটগ্রহণ প্রক্রিয়াটি পুরো সময় লাইভ দেখানো হয়। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বিকেল ৩টা থেকে রাত ৭টা ৪৫ পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ কার্যক্রম চলে।

৬৪ জেলার ২ হাজার ১৩৮ বিচারক এ নির্বাচনে ভোটার ছিলেন। এরমধ্যে ৮৮ শতাংশ ভোটার তথা ১ হাজার ৮৯০ জন ভোটার নির্বাচনে ভোট প্রদান করেন।

এতে নির্বাহী কমিটির সভাপতি হিসেবে এক হাজার তিন ভোট পেয়ে যশোর জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন ও এক হাজার ২৩৮ ভোট পেয়ে মহাসচিব হিসেবে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচনে মোট ১৬টি পদে ৪৫ জন বিচারক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত মহাসচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাকে নির্বাচিত করায় সিনিয়র স্যার ও নির্বাচন সংশ্লিষ্ট সবার প্রতি এবং সারা দেশের সব বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিচার বিভাগকে আধুনিক ও যুগোপযোগী করে বিচার প্রার্থী মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে চাই। এছাড়া নির্বাচনি ইশতেহার অনুযায়ী শতভাগ জুডিসিয়াল এলাউন্সের দাবি বাস্তবায়ন, ই-জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়ন, স্ট্যাটাস মামলা শুনানির পদক্ষেপ গ্রহণ, মোবাইল কোর্ট জুডিশিয়ারির অধীন করা, সার্ভিসের সকল স্তরের বিচারকদের নিরাপত্তা, আবাসন প্রকল্প দ্রুত হস্তান্তর, নবীন বিচারকদের দক্ষতা উন্নয়নে বিদেশে ট্রেনিং, প্রত্যেক আদালতে পৃথক বাজেট বরাদ্দ করার দাবি আদায় ও বর্তমান কমিটির অন্যান্য অসমাপ্ত কাজ বাস্তবায়নে কাজ করব। তাছাড়া সারা দেশের অধস্তন আদালতের বিচারকদের কর্মপরিবেশ উন্নয়নসহ সব বিচারকের ন্যায়সংগত অধিকার আদায়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X