কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইডিসিএলের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাষ্ট্র মালিকানাধীন ফার্মাসিউটিক্যালস এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আ. সামাদ মৃধার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক নুরুল ইসলাম অভিযোগ সংশ্লিষ্ট সামাদ মৃধার দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ২ সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান দলের নেতৃত্বে অনুসন্ধান চলমান রয়েছে।

অনুসন্ধানকালে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট মো. আ. সামাদ মৃধা ইডিসিএলের বিভিন্ন ক্রয়ে কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য করে অর্থ আত্মসাৎ করে বিদেশ পাচার করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমতাবস্থায় অভিযোগ সংশ্লিষ্ট সামাদ মৃধা কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য করে অর্থ আত্মসাৎ করে বিদেশ পাচার করে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সেজন্য তার বিদেশ গমন রহিতকরণ একান্ত আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শবেবরাত  / মসজিদ-মাজারসহ সারাদেশে র‍্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা

‎আগামীর বাংলাদেশ ঋণ খেলাপি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে : জামায়াত আমির

জুলাই সনদ, ক্ষমতার দ্বন্দ্ব এবং বাংলাদেশের হারানো বিশ্বাস

বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ দেখাবে কারা, জানাল আইসিসি

জুলাই গ্রাফিতির নতুন নোট আসছে মঙ্গলবার

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কলেজছাত্রীর

ভুল তথ্য ও গুজব গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলছে

দেশে ফিরল বাংলাদেশ দল

ইউরোপের রাষ্ট্রদূতদের তলব করে কঠিন হুঁশিয়ারি দিল ইরান

স্মার্টফোন কিনতে পাওয়া যাবে ঋণ, অনুমোদন পেল পামপে

১০

সাদিক কায়েমকে ‘বেয়াদব’ বলায় এনসিপি নেতাকে শোকজ

১১

বদলে গেল ৪ কলেজের নাম

১২

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম বরাদ্দ পেল গ্রামীণফোন

১৩

যে ৯টি আসনে থাকছে না বিএনপির প্রতীক ধানের শীষ

১৪

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ৮ বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

১৫

১২ ফেব্রুয়ারিতে ধানের শীষের সরকার গঠনের ম্যান্ডেট দেবে জনগণ : ইশরাক 

১৬

নারীদের নিয়ে মন্তব্যে জামায়াত আমিরকে কটাক্ষ মির্জা আব্বাসের

১৭

নির্বাচনে কোথাও কেন্দ্র দখল হলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৮

‘গেম অব থ্রোনস’ আদলে জামায়াত আমিরের ব্যানার

১৯

ব্রিজ ভেঙে বাড়িতে নিলেন চেয়ারম্যান

২০
X