কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৪:০৫ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতা টিপু হত্যা : আত্মসমর্পণের পর আশরাফ কারাগারে

জাহিদুল ইসলাম টিপু। ছবি : সংগৃহীত
জাহিদুল ইসলাম টিপু। ছবি : সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার আসামি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আত্মসমর্পণের পর মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেকে ইমামের আদালত এ আদেশ দেন। শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম বিষয়টি জানিয়েছেন।

এদিন আসামি আশরাফ আদালতে উপস্থিত হন। এরপর আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলায় আশরাফ পলাতক ছিলেন। এ জন্য আদালত আশরাফ আটকে আদালতে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ অক্টোবর দিন ধার্য রয়েছে।

পলাতক অপর আসামিরা হলেন- আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসান আহম্মেদ মন্টু, ফ্রিডম মানিক ওরফে জাফর, রিফাত হোসেন, সোহেল রানা, ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা আমিনুল, সামসুল হায়দার উচ্ছল ও ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কামরুজ্জামান বাবুল। এ ছাড়া আসামি দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, রাকিবুর রহমান রাকিব ও মোরশেদুল আলম পলাশের জামিন রয়েছে। এ ছাড়া অপর আসামিরা কারাগারে আটক রয়েছেন। এর আগে গত ৫ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার আদালতে ৩৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এ ছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ জুন চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

ড্যাফোডিল গ্রুপ ও ডিআইইউর চীন সফর, শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতায় নতুন দিগন্ত 

এবার ফাইনাল খেলবে ব্রাজিল, হারের পর স্কটিশ কোচের ভবিষ্যদ্বাণী

আশুরার দিনেই কি কেয়ামত হবে?

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউইয়র্কে বাংলাদেশিদের মালিকানায় চালু হয়েছে এক লাখ কবরের বাংলাদেশ সেমিট্রি 

পাকিস্তানে গুমের বিরুদ্ধে আন্দোলনের মুখ মাহরাংয়ের যাবজ্জীবন কারাদণ্ড

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর

১০

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

১১

বিগত সময়ের কী পরিমাণ ঋণ পরিশোধ করবে সরকার, জানালেন অর্থমন্ত্রী

১২

২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

১৩

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

১৪

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

১৫

আশুরা : করণীয় ও বর্জনীয়

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, গোপালগঞ্জে উড়ছে কালেমা খচিত পতাকা

১৭

বিগত ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

১৮

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক

১৯

মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

২০
X