কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে তৌফীক নওয়াজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৌফীক নওয়াজ। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৌফীক নওয়াজ। ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন তার স্বামী তৌফিক নেওয়াজ।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় তাদের সাক্ষাৎ হয়।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, দীপু মনির সঙ্গে দেখা করার জন্য আইনজীবী সিফাত মাহমুদের মাধ্যমে ট্রাইব্যুনালের কাছে অনুমতি চান তৌফিক নেওয়াজ। পরে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ সাক্ষাতের অনুমতি দেন।

অনুমতির পর ট্রাইব্যুনালের প্রধান ফটক দিয়ে হুইলচেয়ারে করে তাকে হাজতখানায় নেওয়া হয়। সেখানে স্বল্প সময়ের জন্য তিনি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও আলাপ করেন। পরে আবার তাকে নিয়ে যাওয়া হয়।

এদিন সকালে একই মামলায় দীপু মনিসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই লাখ ২০ হাজার টাকার নিচে মিলছে স্বর্ণ, নতুন দর কত

মালয়েশিয়ান শান্তিরক্ষীদের সামরিক যানে গোলাবর্ষণ

জুনের ১০ দিনে এলো ১২০ কোটি ডলার রেমিট্যান্স

না ফেরার দেশে বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

৫৮ বছর পর বাড়ি ফিরলেন দুলাল চৌধুরী

বালের্দির পরিবর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সেনেসি

অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাজেটে পে-স্কেল কার্যকরের ঘোষণা অর্থমন্ত্রীর, কোন গ্রেডে বেতন কত

চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী

১০

ক্লাস চলাকালীন শিক্ষার্থীর মাথায় খুলে পড়ল ফ্যান

১১

যুদ্ধ বন্ধে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, দাবি ইরানের

১২

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলবে : চরমোনাই পীর

১৩

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে তুলে দিলেন নৈশপ্রহরী

১৪

প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

১৫

বাজেট ২০২৬-২৭ / বাড়ছে সিগারেটের দাম, কোন ব্র্যান্ডের শলাকা কত দামে বিক্রি?

১৬

মানুষের প্রত্যাশা রাষ্ট্রের এক টাকাও যেন ‘নয়-ছয়’ না হয় : অ্যাটর্নি জেনারেল

১৭

জাবি শিক্ষার্থী নির্যাতন : দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জাকসুর

১৮

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩

১৯

মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

২০
X