কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
গণতান্ত্রিক ছাত্রশক্তির আখতারের ওপর হামলা

ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধ মামলা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আখতার নিজে বাদী হয়ে মামলা করেন।

আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। আখতারের আইনজীবী আব্দুল্লাহ আল আরিফ বিষয়টি জানিয়েছেন।

মামলার আসামিরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হলের ছাত্রলীগের সহসভাপতি রাশেদুজ্জামান রনি, জগন্নাথ হল ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক ঋভু মন্ডল। এছাড়া মামলায় আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এর আগে গত ৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামক সংগঠনের আত্মপ্রকাশ হয়। আত্মপ্রকাশের পর আখতার কয়েকজনকে সঙ্গে নাজিম উদ্দিন রোডের দিকে হেঁটে রওনা হন। পরমাণু শক্তি কমিশনের সামনে এসে পৌঁছলে আসামিরা মোটরসাইকেলে করে এসে তাদের পথরোধ করে।

এসময় তাকে মাটিতে ফেলে মাথায়, মুখে, বুকে, পিঠে লাথি মারা শুরু করে আসামিরা। এরপর আখতারের পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রাস্তার কিছু পথচারী এগিয়ে আসলে আসামিরা মোটর সাইকেলে পালিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মানুষের জয়গান গাওয়া' সেই তরুণের নাম আজহারুল

৩ মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১০

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১১

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

১২

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৩

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৪

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৫

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৬

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৭

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৮

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৯

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

২০
X