কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৬:৩৯ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য : আইন সচিবকে লিগ্যাল নোটিশ 

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার। ছবি : সংগৃহীত
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার। ছবি : সংগৃহীত

রাজনৈতিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেওয়ার অভিযোগে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, গত ২১ অক্টোবর বাংলাদেশ বার কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সোহরাওয়ার্দী উদ্যানে ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’-এর পূর্ব ঘোষিত আইনজীবী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। আপনি নিশ্চয়ই অবগত আছেন, ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’একটি রাজনৈতিক সংগঠন। ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন। আইনজীবী সমাবেশে উপস্থিত হয়ে আপনি স্বাগত বক্তব্য প্রদান করেছেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দেশে প্রচলিত আইন, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ ও সাংবিধানিক আইন সম্পর্কে আপনি ভালোভাবেই অবগত আছেন। সরকারি চাকরিতে বিদ্যমান থাকা অবস্থায় একটি রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেওয়া প্রচলিত আইন ও বিধির পুরোপুরি লংঘন।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, দেশের প্রচলিত আইন লংঘন করে একটি রাজনৈতিক সংগঠনের অনুষ্ঠানে শুধু বক্তব্যই প্রদান করেননি, আপনার মন্ত্রণালয় ওই রাজনৈতিক সংগঠনের অনুষ্ঠানের যাবতীয় ব্যয়ভার বহন করেছে বলে জানা গেছে। কোনো দল/সংগঠনের রাজনৈতিক কর্মসূচি সরকারি অর্থে করা যায় না- এ বিষয়েও নিশ্চয়ই জানেন। একজন সরকারি কর্মচারী হিসেবে একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এর বিধি ২৫(১) এর লংঘন করার কারণে আপনি ওই পদে কর্মরত থাকার বৈধতা হারিয়েছেন। কোন কর্তৃত্ববলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তা নোটিশ দাতাকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে অবহিত করার জন্য অনুরোধ জানানো হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১০

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১১

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১২

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৩

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৫

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৮

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X