কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াতের ৮৪১ নেতাকর্মী কারাগারে

ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। পুরোনো ছবি
ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। পুরোনো ছবি

রাজধানীতে মহাসমাবেশের দিন বিএনপি-জামায়াতের ৮৪১ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতার সন্দেহ ও পুরান বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। আজ শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ঢাকা মহানগর এলাকার ৫০টি থানা এলাকা থেকে মামলায় গ্রেপ্তার হয়েছেন ৬৪৬ জন। এ ছাড়াও সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধি ৫৫ ধারায় ১৭৮ জন এবং ঢাকা জেলাধীন ৬টি থানা এলাকা থেকে গ্রেপ্তার ১৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

এদের মধ্যে রাজধানীর কদমতলী ৯, শ্যামপুর ২১, উত্তরা পশ্চিম ৩, ধানমন্ডি ৮, হাজারীবাগ ৬, বিমানবন্দরে ১, দক্ষিণখান ৭, কামরাঙ্গীরচর ৪, লালবাগ ৬, বনানী ৮, বাড্ডা ৬, ভাটারা ৮, শাহ আলী ১, দারুসসালাম ২৪, শাহজাহানপুর ২৬, মতিঝিল ৬, পল্টন ১৮৪, শাহবাগে ২, রমনায় ১, রামপুরা ১, সবুজবাগ ৮, কলাবাগান ৩, খিলক্ষেত ১, ওয়ারী ২১, গেণ্ডারিয়া ১৫, আডাবর ৭, মোহাম্মদপুর ৭, হাতিরঝিল ৫৩, তেজগাঁও ১, তেজগাঁও শিল্পাঞ্চল ১, পল্লবী ২৩, কাফরুল ৭, মিরপুর ৬৬, শেরেবাংলা ১, মুগদা ৪, খিলগাঁও ১২, যাত্রাবাড়ী ৫৭, ডেমরা ২৭ জন আসামি রয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ ৯, সাভারে ১, ধামরাই ২, আশুলিয়া পাঁচজন আসামি রয়েছে। এ ছাড়া সন্দেহভাজন হিসেবে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটক ১৭৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১০

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১২

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১৩

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১৪

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৫

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১৬

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৭

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৮

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৯

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

২০
X