কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৫:৩১ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক কাউন্সিলরসহ বিএনপি-জামায়াতের ১০ জনের কারাদণ্ড

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

১০ বছর আগে রাজধানীর গেণ্ডারিয়া পুলিশের গাড়িতে পেট্রল বোমা ও ভাঙচুরের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন টিপুসহ বিএনপি-জামায়াতের ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী এই রায় ঘোষণা করেন। পলাতক থাকায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিএনপির আইনজীবী মহি উদ্দিন চৌধুরী বিষয়টি জানিয়েছেন।

এদিন বিচারক আসামি মকবুল হোসেন টিপু ওরফে কমিশনার টিপু, আব্দুল কাদের, রফিকুল ইসলাম ওরফে ময়না, ওমর নবী ওরফে বাবুকে দণ্ডবিধির ৪৩৫ ধারায় ও ১০৯ ধারায় আড়াই বছর কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড করেন। সে অর্থদণ্ড দিতে ব্যর্থ হলে অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া এ মামলায় আসামি জাবের হোসেন, সাইফুল ইসলাম, জাবের হোসেন, সাইফুল ইসলাম, মো. সালেহ, মাহমুদ হোসেন ওরফে রবিন, মো. লিটন ও মাহবুবুর রহমানকে দণ্ডবিধির ১৪৩ ধারায় ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং দণ্ডবিধির ৪৩৫ ধারায় আড়াই বছর কারাদণ্ড এবং প্রত্যেককে দুই হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের গত ৯ ডিসেম্বর ভোর ৮টায় ১৮ দলীয় জোটের অজ্ঞাতনামা জামায়াত-শিবিরের ও বিএনপির ১২ থেকে ১৩ জনকর্মী হত্যার উদ্দেশে পুলিশের গাড়ি উদ্দেশে পেট্রল বোমা নিক্ষেপ করে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সে সময় ইটের আঘাতে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং ১৮ দলীয় নেতা ও জামায়াত-শিবিরের সমর্থকরা বেআইনি জনতাবদ্ধে হত্যার উদ্দেশে লাঠিসোঁটা, ইটপাটকেল ও পেট্রল ছিটিয়ে আগুন জ্বালিয়ে এক লাখ টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় ২০১৩ সালের ৯ ডিসেম্বর পুলিশের গাড়ির ড্রাইভার নায়েক হেমন্ত কুমার রায় বাদী হয়ে রাজধানীর গেণ্ডারিয়া থানায় দণ্ডবিধির ১৪৩/৪৩৫/৩০৭/৪২৭/৩৪ ধারায় মামলা দায়ের করেন। এর পরে পুলিশ তদন্ত শেষে ঢাকার সিএমএম আদালতে ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। সেই মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে প্রায় ১৩ বছর পরে এই রায় ঘোষণা হলো।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১০

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১১

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১২

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১৩

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১৪

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

১৫

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১৬

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১৭

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১৮

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৯

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

২০
X