কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

পেট্রলবোমা হামলার দায়ে বিএনপির আট নেতাকর্মীর কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দশ বছর আগে পেট্রলবোমা হামলার ঘটনায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় করা মামলায় বিএনপির আট নেতাকর্মীর সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৭ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। ঢাকার সিজেএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল এ তথ্য জানিয়েছেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হাজী আনোয়ার, বাবুল ঢালী, ইব্রাহিম, ঈশা খান, আসাদ খা, নাসির, হায়াত ও মোশারফ। রায়ে দণ্ডবিধির ১৪৩ ধারায় ছয় মাস এবং ৩২৬ ধারায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি-জামায়াতের ১৮ দলীয় ঐক্যজোটের অবরোধ চলাকালে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর গুদারাঘাট এলাকায় আসামিরা মিছিল বের করে। মিছিল থেকে দক্ষিণ কেরানীগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের আঞ্চলিক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে ঘটনাস্থলের পাশে থাকা আখ বিক্রেতা শাহাদাতের শরীর ঝলসে যায়। জহিরুল ইসলাম ও ইদ্রিস আলী নামে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুজন জখমপ্রাপ্ত হন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক শেখ বাদী হয়ে ২৬ আসামির বিরুদ্ধে মামলা করেন। তদন্ত করে ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। এ মামলার বিচার চলাকালে আটজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

শিশু অপহরণের পর বিছানায় চিঠি রেখে গেল দুর্বৃত্তরা

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১০

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১১

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১২

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৩

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৪

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৫

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৬

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৭

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৮

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৯

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

২০
X