কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৪:৪৯ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ১৬ নেতাকর্মীর সাজা 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পাঁচ বছর আগে রাজধানীর উত্তরখানে পুলিশের উদ্দেশে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করার অভিযোগে করা মামলায় বিএনপির ১৬ নেতাকর্মীর আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত পৃথক দুই ধারায় তাদের কারাদণ্ড দেন। এ ছাড়া প্রত্যেক আসামির ৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আসামিরা হলেন- সরকার রফিকুল ইসলাম মুকুল, আহসান হাবীব মোল্লা, রুস্তম আলী, শরীফুল আলম ওরফে সবুজ আলম, রায়হানুল বাসেদ ওরফে আব্দুল হাই, ইসতিয়াকুল বাছেদ, আনোয়ার হোসেন সরকার, আরিফ উদ্দিন এনামুল, মো. রুহুল আমিন, মজিবুর রহমান, মো মোস্তফা, নাসিমুল ইসলাম নাসিম, শামীম, আসাদুল ইসলাম, সাব্বির সরকার ও ইসমাইল হোসেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে উত্তরখান থানাধীন স্নানঘাট তেরমুখ ঘাট ব্রিজের পাশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জমায়েত হয়ে নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করছিল। এ সময় খবর পেয়ে সেখানে পুলিশ হাজির হলে তাদের উদ্দেশে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় উত্তরখান পুলিশের দুই সদস্য আহত হন। এ ঘটনার পরদিন উত্তরখান থানায় উপপরিদর্শক আশিকুর রহমান দেওয়ান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ৩০ জুন চার্জশিট দাখিল করে পুলিশ। মামলার বিচার চলাকালীন ৬ জন সাক্ষী দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

১০

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

১১

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

১২

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১৩

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

১৪

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

১৫

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

১৬

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

১৭

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

১৮

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

১৯

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

২০
X