শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ইবরাহিমের বিষয়ে নেতিবাচক সিদ্ধান্ত নিতে পারবে না কেন্দ্রীয় ব্যাংক: হাইকোর্ট

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম। ছবি : সংগৃহীত
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম। ছবি : সংগৃহীত

সম্প্রতি রাজনীতিতে আলোচনায় থাকা কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিমের বিষয়ে একটি নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। যেখানে বলা হয়েছে কল্যাণ পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে আর্থিক বিষয়ে কোন ক্ষতিকর সিদ্ধান্ত নিতে পারবে না বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে রুলও জারি করেন হাইকোর্ট।

বুধবার (২৯ নভেম্বর) সকালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আইসিবি ইসলামী ব্যাংক থেকে তৃতীয় এক ব্যক্তির নেয়া ঋণে ইবরাহিমকে দেয়া চিঠির বিষয় ৭ দিনের মধ্যে নিষ্পত্তিরও নির্দেশ দেন হাইকোর্ট।

এদিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে সম্প্রতি আত্মপ্রকাশ করা রাজনৈতিক জোট 'যুক্তফ্রন্ট' এর প্রধান হিসেবে নির্বাচনে অংশ নিবেন তিনি।

এই জোটে কল্যাণ পার্টি (হাতঘড়ি) ছাড়াও রয়েছে বাংলাদেশ মুসলিম লীগ (পাঞ্জা) এবং কাঁঠাল প্রতীকের বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন)। কল্যাণ পার্টি ও মুসলিম লীগ এত দিন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ১২ দলীয় জোটে ছিল। বিএনপিঘেঁষা জাতীয় পার্টি (মতিন) কোনো জোটে ছিল না।

সংবাদ সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের প্রেক্ষাপট তুলে ধরে সৈয়দ ইবরাহিম বলেছিলেন, আমরা তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল মিলে যুক্তফ্রন্ট গঠন করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দ্বাদশ সংসদ নির্বাচন জোটগতভাবে অংশ নেব। তিনি বলেন, আমাদের বক্তব্য হচ্ছে— সবার জন্য সমালোচনার দুয়ার উন্মুক্ত থাকল। জনগণের দোয়া, সহযোগিতা সর্বোপরি আল্লাহর রহমত থাকলে সাফল্য আসবে। আমরা আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সিদ্ধান্ত নিতে প্রস্তুত হয়েছি। সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য সম্ভাবনা আছে, গ্যারান্টি নেই। সম্ভাবনা আছে যে মনোনয়ন ফরম দাখিলের দিন (৩০ নভেম্বর) কয়েকদিন পেছানো হতেও পারে, নাও হতে পারে। যদি মনোনয়ন ফরম দাখিলের দিন পেছায়, তাহলে বাকি তারিখগুলো আনুপাতিক হারে বৃদ্ধি পাবে।

সৈয়দ ইবরাহিম বলেন, আমরা এজন্য বড় রিস্ক নিচ্ছি। অতীতেও আন্দোলনের অংশ হিসেবে বড় বড় দল, ছোট ছোট দল অংশ নিয়েছে। আমরা অনেক বড় দল নই, ছোট দল হিসেবে নির্বাচনে অংশ নেব আশঙ্কা নিয়ে। আশঙ্কার উত্তর হচ্ছে, সরকারের ওয়াদা, ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনকে জাতি ও বিশ্বের সামনে গ্রহণযোগ্য করতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১০

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১১

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১২

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৩

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৪

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৫

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১৬

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১৭

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৮

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১৯

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

২০
X