কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৪:৫৯ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-৪ আসনের গেজেট স্থগিত করতে হাইকোর্টের নির্দেশ

হাইকোর্ট ভবন। পুরোনো ছবি
হাইকোর্ট ভবন। পুরোনো ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের গেজেট প্রকাশ স্থগিত করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি ড. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ ইসিকে এ আদেশ দেন।

একইসঙ্গে ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সানজিদা খানম যে ১৮ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ চেয়েছেন তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ গেজেট স্থগিত রাখতে বলা হয়েছে। সেই সঙ্গে তিন সপ্তাহের রুলও জারি করেছেন আদালত।

নির্বাচনে ঢাকা-৪ আসনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন ২৪ হাজার ৭৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকে সানজিদা পেয়েছেন ২২ হাজার ৫৭৭ ভোট।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাতটি ওয়ার্ড নিয়ে এই আসন গঠিত। ওয়ার্ডগুলো হল- ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮ এবং ৫৯। ভোটার রয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৫৬৭ জন।

প্রসঙ্গত, গত রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচন হয় ২৯৯ আসনে। এই নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ছিলেন ১ হাজার ৯৭১ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রো রেলে অর্ধেক ভাড়া দিতে পারবেন কারা, জানালেন প্রতিমন্ত্রী

তেলিয়াপাড়ায় বিএসএফের পুশ-ইন প্রতিহত, বিজিবির পাশে সীমান্তবাসী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ

ইরানে হামলার ভিডিও প্রকাশ করল মার্কিন সামরিক বাহিনী

হরমুজ উত্তেজনায় ইউরোপে বাড়ল গ্যাসের দাম

লেবানন-ইসরায়েলের মধ্যে কাঠামোগত চুক্তি, মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র

নতুন দুই আইটেম গানে সিন্ডি রোলিং

আজ থেকে শনিবারও ৪ জেলায় খোলা থাকবে ব্যাংক

শ্বাসনালিতে দুধ আটকে শিশুর মৃত্যু

প্রাণ গ্রুপে নিয়োগ, বেতন ৪৫ হাজার টাকা

১০

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১১

৭ কারণে ব্রাজিল সমর্থন করেন না অনেক ফুটবলপ্রেমী

১২

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে পাঠাও, লাগবে না অভিজ্ঞতা

১৩

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের প্রতিকৃতি, নতুন নকশা প্রকাশ

১৪

পবিত্র কোরআনের হিফজ সবক প্রদান

১৫

এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তন হবে : প্রতিমন্ত্রী শাহে আলম

১৬

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে গ্রুপসেরা বেলজিয়াম

১৭

স্বপ্ন দেখার অধিকার সবার আছে, অসম্ভব বলে কিছু নেই: কেপ ভার্দের কোচ

১৮

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

১৯

তুরাগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মী হত্যার অভিযোগ, বিচার চাইলেন রিপন

২০
X