কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মানবতাবিরোধী অপরাধে ৩ জনের রায় ঘোষণা 

একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় শেরপুরের নকলার আকরামসহ ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি : সংগৃহীত
একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় শেরপুরের নকলার আকরামসহ ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি : সংগৃহীত

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেরপুরের নকলার আকরামসহ ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাগারে থাকা তিন আসামি হলেন- আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ও এ কে এম আকরাম হোসেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।

আসামিদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগের চারটি অভিযোগের ওপর শুনানি হয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে ১৩ জন সাক্ষ্য দেন।

এর আগে ২৪ জানুয়ারি উভয়পক্ষের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছিলেন ট্রাইব্যুনাল। পরে গতকাল রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন আদালত।

নকলার চার রাজাকারের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একই বছরের ৩১ অক্টোবর ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হয়। ২০১৮ সালের ৩০ আগস্ট আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চারজনের মধ্যে বিচার চলাকালে মারা যায় আসামি এমদাদুল হক খাজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

ইউল্যাবে শিক্ষার্থীদের মুখোমুখি ‘মাস্তুল’ টিম

রাঙামাটিতে ১৯০ মিমি বৃষ্টিপাত রেকর্ড, পাহাড়ধসের শঙ্কা

ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ কাতারের

সড়কে প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

সামাজিক মাধ্যমেও খেলছেন এমবাপ্পে

উপকূল থেকে ৭ জেলেকে অজ্ঞাত স্থানে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

সরকারি চাকরিতে শূন্য পদ কত জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন

গাঁজা সেবনকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক

১০

গণভোট বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দাবিতে ১১ দলের স্মারকলিপি

১১

ভাড়া বাসায় অভিযান চালিয়ে নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক

১২

ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা, ‘এটা বদলে দেখাও’

১৩

ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে আঙ্কারায় ট্রাম্প, স্বাগত জানালেন এরদোয়ান

১৪

তুরস্ককে এফ-৩৫ সরবরাহ নিয়ে মুখোমুখি অবস্থানে ট্রাম্প-নেতানিয়াহু

১৫

কাঁঠালের বিচি খাচ্ছেন? জানুন, এটি ক্ষতিকর নাকি উপকারী

১৬

ওয়াকফের ১৩ শতক জমি উদ্ধার করল ঢাকা জেলা প্রশাসন

১৭

শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নেমে তরুণ নিখোঁজ 

১৮

ফের কমলো জেট ফুয়েলের দাম

১৯

চলতি বছর বৈশ্বিক গ্যাসের চাহিদা কমবে, বলছে আইইএ

২০
X