কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৯ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

হাইকোর্টে হারলেন ড. ইউনূস

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্টকে ৫০ কোটি টাকা জমা দিয়ে ২০১১ থেকে ১৩ করবর্ষের আয়কর আপিল ফাইল করার রায় দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিচারপতি মো. খুরশীদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে গত ২৮ জানুয়ারি আদালতে উপস্থিত হয়ে শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের রায়ের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে আবেদন করেন ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের অন্য ৩ শীর্ষ কর্মকর্তা। সেই আবেদন খারিজ করে এ রায় দেন হাইকোর্ট।

হাইকোর্ট জানান, আইন অনুযায়ী যেটা দেওয়ার সেটাই ড. ইউনূসকে দিতে হবে। এখানে অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই।

গত ১ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা এক মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূস এবং এর পরিচালক আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও এম শাহজাহানকে ৬ মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের ৪ জনকেই ৩০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ২৫ দিন কারাদণ্ড দেন আদালত। আর রায়ের পরই পৃথক জামিন আবেদন করলে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ জনকেই জামিন দেন আদালত।

উল্লেখ্য, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের শ্রম পরিদর্শক (সাধারণ) এসএম আরিফুজ্জামান। মামলার নথি অনুসারে, আইএফইডি কর্মকর্তারা ২০২১ সালের ১৬ আগস্ট ঢাকার মিরপুরে গ্রামীণ টেলিকমের অফিস পরিদর্শন করে শ্রম আইনের বেশকিছু লঙ্ঘন খুঁজে পান। সেই বছরের ১৯ আগস্ট গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে বলা হয়, প্রতিষ্ঠানটির ৬৭ কর্মচারীকে স্থায়ী করার কথা ছিল, কিন্তু তা করা হয়নি। এ ছাড়া, কর্মচারীদের পার্টিসিপেশন ও কল্যাণ তহবিল এখনো গঠন করা হয়নি এবং কোম্পানির যে লভ্যাংশ শ্রমিকদের দেওয়ার কথা ছিল তার পাঁচ শতাংশও পরিশোধ করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১১

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১২

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১৩

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১৪

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১৫

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১৬

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১৭

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১৮

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

১৯

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

২০
X