বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় রাজুর জামিন মেলেনি

আসামি মো. জিল্লুর রহমান রাজু। ছবি : সংগৃহীত
আসামি মো. জিল্লুর রহমান রাজু। ছবি : সংগৃহীত

প্রতারণার মাধ্যমে সাড়ে ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় আসামি মো. জিল্লুর রহমান রাজুর জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। আদালতের পল্টন মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।

এদিন রাজুর আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। এর আগে গত ১ জুন পল্টন মডেল থানার মামলায় তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খলিল উল্লাহ। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৪ মে মো. মোশারফ হোসেন রায়হান বাদী হয়ে রাজধানীর পল্টন মডেল থানায় মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামি জিল্লুর রহমান রাজু মামলার বাদী মোশারফ হোসেনের সঙ্গে প্রায়ই বিভিন্ন ব্যবসায়িক বিষয়ে আলোচনা এবং মাঝে মাঝে টাকা লেনদেন করত। এক পর্যায়ে ২০২২ সালের ১২ অক্টোবর ব্যবসায়ে নগদ মূলধনের প্রয়োজন হওয়ায় আসামি রাজু তার কাছে ৩০ লাখ টাকা ধার চায়। সু-সম্পর্ক থাকায় আসামির প্রস্তাবে রাজি হন তিনি। পরে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর প্রদানের মাধ্যমে সাক্ষীদের উপস্থিতিতে তিন ধাপে ১০ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা প্রদান করেন। তখন আসামি রাজু ১৮ মাসের মধ্যে তার সমৃদ্বয় পাওনা টাকা সে ফেরত দিবে বলে জানান। কিন্তু আসামি টাকা গ্রহনের পর থেকে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে সাড়ে ছয় লাখ টাকা ফেরত দেন। তবে অবশিষ্ট সাড়ে ২৩ লাখ টাকা ফেরত চাইলে আসামি বিভিন্নভাবে তালবাহানা করতে থাকে। সর্বশেষ গত ২৫ মার্চ রাতে টাকা ফেরত চাইলে বাদীর উপর ক্ষীপ্ত হয়ে ফেরত দিবে না বলে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এমনকি তার দেওয়া স্ট্যাম্প বিষয়টিও সে অস্বীকার করে।

উল্লেখ্য, ব্যবসার নামে প্রতারণার মাধ্যমে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আসামি জিল্লুর রহমান রাজুর বিরুদ্ধে মামলা করে ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলাম। এ মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ও পল্টন থানার উপপরিদর্শক মো. মনজুরুল হাসান খান আসামি রাজুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলাটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই দলকে ভাষায় বর্ণনা করা কঠিন: স্কালোনি

‘ভারতকে খুশি করার জন্য সংবিধান বানিয়েছিল শেখ মুজিব’

৬০ বছরের স্বপ্ন ভঙ্গ, চোখের জলে বিদায় নিল ইংল্যান্ড

ইংল্যান্ডকে হারিয়ে শিশুদের মতো উল্লাসে মেসি

ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

১০

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

১১

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

১২

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

১৩

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

১৪

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

১৫

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

১৬

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১৭

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১৮

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১৯

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

২০
X