কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৩:০০ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ
তরুণীকে ধর্ষণ

প্রেমিকসহ চার আসামি রিমান্ডে

আদালতে আসামিরা। ছবি : কালবেলা
আদালতে আসামিরা। ছবি : কালবেলা

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় শেকলে বেঁধে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তরুণীর প্রেমিক সানসহ চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

রিমান্ড পাওয়া অপর আসামিরা হলেন- হিমেল, রকি ও সালমা ওরফে ঝুমুর। এদিন চার আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক ফারুকুল ইসলাম তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

এ সময় আসামি পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় শিকলে বেঁধে রেখে ২৫ দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় এক তরুণী। নবীনগর হাউজিংয়ের একটি বাসায় তাকে আটকে রেখে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে গত ৩১ মার্চ রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। এর আগে তরুণীর চিৎকারে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তি কল করলে পুলিশ তরুণীকে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

ঘানা-ইংল্যান্ড ম্যাচের বিরতিতে কী ঘটেছিল?

গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে : স্পিকার

চাঁদাবাজির অতিষ্ঠে সড়কে মাছ ও বরফ ঢেলে জেলেদের প্রতিবাদ

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

খাগড়াছড়িতে বন্দুকযুদ্ধে দুই ইউপিডিএফ সদস্য নিহত

যবিপ্রবি ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

ইসলামাবাদ চুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ

১০

১৫ বছর ভাত না খেয়ে বেঁচে আছে বাঁধন

১১

নবম পে-স্কেল বাস্তবায়নে চূড়ান্ত প্রস্তুতি, সচিব কমিটির বৈঠকে গুরুত্ব পেল ৫ বিষয়

১২

অবিশ্বাস্য রেকর্ডে কীভাবে একবিন্দুতে মিলে গেলেন কোহলি-রোনালদো!

১৩

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি

১৪

লেবাননের মার্কিন দূতাবাসের কাছে গুলির ঘটনা

১৫

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

১৬

রোনালদোকে ইব্রাহিমোভিচের খোঁচা 

১৭

ব্রাজিল ম্যাচে ‘ফাঁদে’ স্কটল্যান্ড, কঠিন ভবিষ্যদ্বাণী জো কোলের

১৮

‘ভারত-বাংলাদেশ একই রক্ত, গঙ্গা-পদ্মা একই বন্যা’

১৯

চুয়াডাঙ্গায় ‘বোমা’ সদৃশ বস্তু উদ্ধার

২০
X