কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০৬:২০ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

গাড়ি ফেরত না পেয়ে বিদিশার মামলা, চালক রিমান্ডে

প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিক। পুরোনো ছবি
প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিক। পুরোনো ছবি

নিজের মালিকানাধীন গাড়ি ফেরত না পেয়ে রাজধানীর গুলশান থানায় মামলা করেন সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিক। তার করা মামলায় গ্রেপ্তার চালক মোর্শেদ মঞ্জুর রুবেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২২এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম এ তথ্য জানিয়েছেন।

এদিন আসামি রুবেলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক হাফিজুর রহমান। শুনানি শেষে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, শাহাতা জারাব এরশাদ এরিকের ব্যক্তিগত সহকারী হিসাবে দেখাশোনা করতেন আসামি মোর্শেদ মঞ্জুর রুবেল। মাঝে মাঝে তিনি বিদিশা সিদ্দিকের গাড়ি ড্রাইভ করতেন। গত বছরের আগস্ট মাসের ২৮ বা ২৯ তারিখে বিদিশার মালিকানাধীন ৯০ লাখ টাকা মূল্যের গাড়ি ওয়ার্কশপে মিস্ত্রি দেখানোর কথা বলে প্রেসিডেন্ট পার্ক থেকে নিয়ে যান। গাড়িটি বাসায় পৌঁছাতে দেরি হচ্ছে কেন জিজ্ঞাসা করলে মোর্শেদ মঞ্জুর তাকে বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে কালক্ষেপণ করতে থাকেন। গাড়ি কোথায় আছে জিজ্ঞাসা করলে কখনো তার বসুন্ধরার বাসার নিচে রেখেছে, কোনো সময় উত্তরাতে রেখেছে বলে জানান।

বিষয়টি বিদিশার সন্দেহজনক মনে হলে গত ২৪ মার্চ গাড়ি ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি বুঝিয়ে দেওয়ার জন্য বললে তখন সে গাড়ি কুমিল্লার কান্দিরপাড় নামকস্থানে রয়েছে বলে জানান। তার এমন অসংলগ্ন কথাবার্তায় বিদিশা ধারণা করেন, সে তার গাড়ি আত্মসাৎ করেছে। পরে গাড়ির বিষয়ে পুলিশের নিকট অভিযোগ করলে বিদিশা ও তার ছেলের বড় ধরনের আর্থিক ক্ষতি সাধন করাসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় গত ২৭ মার্চ রাজধানীর গুলশান থানায় বিদিশা সিদ্দিক বাদী হয়ে মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X