কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৪:৪৭ পিএম
আপডেট : ২৭ মে ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মোমবাতি জ্বালিয়ে চলছে আদালতের কার্যক্রম

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন কর্মকর্তারা। ছবি : কালবেলা
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন কর্মকর্তারা। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে গেছে। যে কারণে ভেতরে মোমবাতি ও মোবাইল ফোনের আলো জ্বালিয়ে মামলার নথির কাজ চলছে।

এর আগে সোমবার (২৭ মে) বিকেলে ঘূর্ণিঝড় রিমালের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান গেটের সামনের সড়কে গাছ পড়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

আদালতে কর্মরতরা জানান, আধা ঘণ্টা আগে বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে কাজ করতে হচ্ছে।

আইনজীবী আব্দুস সালাম হিমেল কালবেলাকে বলেন, আমি মামলা তথ্য নিতে এসেছিলাম। কিন্তু বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনের আলোয় কজলিস্ট থেকে তথ্য নিলাম। আমার মনে হয়, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা থাকা উচিত।

এদিকে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রভাগ ঢাকা অতিক্রম শুরু করেছে। এর প্রভাবে রাজধানীতে ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানিয়েছেন, উপকূলে ঝড়, বৃষ্টি, জোয়ার আর জলোচ্ছ্বাসের তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রভাগ দুপুরের পর ঢাকায় ঢুকবে। রেমালের কেন্দ্রভাগ বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে ঢাকার দিকে এসে অতিক্রম শুরু করবে। এ সময় বাতাসের গতিবেগ থাকবে সর্বোচ্চ ৪০ কিলোমিটার, বৃষ্টি আরও বাড়বে।

তিনি বলেন, ঢাকার ওপর দিয়ে পর্যায়ক্রমে সিলেট হয়ে বাংলাদেশের বাইরে যাবে।

এদিকে প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দমকা হাওয়াসহ ব্যাপক ঝড়-বৃষ্টি বয়ে যাচ্ছে দেশের উপকূল অঞ্চলে। এর প্রভাবে পাঁচ জেলায় ১০ জনের প্রাণহানি হয়েছে।

রোববার (২৬ মে) থেকে সোমবার (২৭ মে) দুপুর ১২টা পর্যন্ত বরিশাল, ভোলা, পটুয়াখালী ও সাতক্ষীরা এবং চট্টগ্রামে ওই ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

‘খুব ভালো খেলেছে রেফারি’

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

জমির উদ্দিনের মৃত্যুতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শোক

ব্যারিস্টার জমির উদ্দিনের জানাজা বিকেলে, দাফন সংসদের নির্ধারিত চত্বরে

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

চকরিয়া-মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির উন্নতি

পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু, অল্পের জন্য রক্ষা পেল স্বামী ও তিন সন্তান

বন্যার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

মেসির যে ‘শূন্য’ পূরণ হবে সেমিতে

১০

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১১

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির 

১২

র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, যে নজির ইতিহাসে প্রথম দেখল বিশ্বকাপ

১৩

নদী দখল-দূষণ রোধে কঠোর নির্দেশনা

১৪

৪০ বছর পর বিশ্বকাপের সেমিতে আবার আর্জেন্টিনা-ইংল্যান্ড

১৫

পদ্মা নদীতে এলোপাতাড়ি গুলিবর্ষণ, আহত ৪

১৬

সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

১৭

লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস

১৮

চোখে আঘাত পেলেন মেসি, কী হয়েছিল সেখানে?

১৯

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

২০
X