কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৪:৩৩ পিএম
আপডেট : ২৭ মে ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যার মধ্যেই সারা দেশে তীব্র ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে সারা দেশে তীব্র ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ছবি : সংগৃহীত
সন্ধ্যার মধ্যে সারা দেশে তীব্র ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ছবি : সংগৃহীত

সন্ধ্যার মধ্যেই দেশের সব জেলার ওপর ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৭ মে) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩ দিন রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করে। এটি দুর্বল হয়ে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমেই বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হতে পারে।

এর ফলে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (২৭ মে) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি হ্রাস পেতে পারে।

বুধবার (২৯ মে) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

স্বর্ণের দামে বড় পতন

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

১০

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১১

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১২

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

১৩

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৪

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

১৫

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১৬

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১৭

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১৮

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৯

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

২০
X