শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বেসিক ব্যাংকের বাচ্চুসহ ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট

বেসিক ব্যাংক পিএলসি.র সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু। ছবি : সংগৃহীত
বেসিক ব্যাংক পিএলসি.র সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু। ছবি : সংগৃহীত

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু, তার স্ত্রী শিরিন আকতার ও সন্তানসহ ছয়জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৭ মে) ক্যান্টনমেন্ট বাজার এলাকায় ক্যাপিটাল বনানী ওয়ান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন আহমেদের কাছ থেকে দুটি দলিলে ৩০ দশমিক ২৫ কাঠা জমি কেনায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

দুদকের উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা বাদী হয়ে ২০২৩ সালের ২ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ শেখ আব্দুল হাই বাচ্চুসহ ছয়জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।

ওই মামলার এজাহারে বলা হয়, ক্যান্টনমেন্ট বাজার এলাকায় ক্যাপিটাল বনানী ওয়ান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন আহমেদের কাছ থেকে দুটি দলিলে ১১০ কোটি টাকায় ৩০ দশমিক ২৫ কাঠা জমি কেনেন শেখ আব্দুল হাই বাচ্চু। কিন্তু দলিল মূল্য দেখানো হয়, ১৫ কোটি ২৫ লাখ টাকা। পরে জমিটি তিনি স্ত্রী শিরিন আকতার, ছেলে শেখ রাফা হাই, শেখ ছাবিদ হাই অনিকের নামে হস্তান্তর করেন। স্ত্রী, সন্তানদের নামে দলিল করে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর এবং ছদ্মাবরণের মাধ্যমে বৈধ করার অপচেষ্টায় ভাই বিএম কম্পিউটার্স ও ক্রাউন প্রোপার্টিজের মালিক শেখ শাহরিয়ার পান্না, দলিলদাতা আমিন আহমদ এবং এই প্রক্রিয়ায় প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন বলে প্রমাণিত হয়েছে। তাই দুদকের সহকারী পরিচালক ও এ মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীর সুপারিশ অনুযায়ী, আসামিদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে রোববার (২৬ মে) চার্জশিট দাখিলের অনুমোদন দেয় দুদক। অনুমোদন পেয়ে আজ সোমবার আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির ঘটনায় দায়ের হওয়া ৫৯টি মামলায় গত বছরের ১২ জুন আদালতে চার্জশিট বা অভিযোগপত্র দেয় দুদক। ২০১৫ সালে এসব মামলা হলেও কোনো মামলার এজাহারেই আসামি হিসেবে নাম ছিল না ব্যাংকটির চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর। কিন্তু দীর্ঘ আট বছর পর দেওয়া চার্জশিটে ৫৯টি মামলার মধ্যে ৫৮টি চার্জশিটেই আসামি হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১০

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১১

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১২

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৪

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৫

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৬

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৭

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৮

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৯

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

২০
X