আদালত প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৯:৪২ এএম
আপডেট : ১২ জুন ২০২৪, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

তনির শোরুম ২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে বললেন হাইকোর্ট

রুবাইয়াত ফাতেমা তনি। ছবি : সংগৃহীত
রুবাইয়াত ফাতেমা তনি। ছবি : সংগৃহীত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক আলোচিত পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ‘সানভীস বাই তনি’র শোরুম বন্ধ করে দেওয়া যুক্তিসঙ্গত নয় বলে মন্তব্য করেছেন উচ্চ আদালত।

মঙ্গলবার (১১ জুন) এমন মন্তব্য করে ২৪ ঘণ্টার মধ্যে শোরুম খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (১০ জুন) তনির শোরুম খুলে দেওয়ার আদেশ দেন উচ্চ আদালতের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ। কিন্তু উচ্চ আদালতের আদেশের লিখিত কপি না পাওয়া পর্যন্ত দোকান খোলা যাবে না বলে মার্কেট কমিটিকে জানায় ভোক্তা অধিদপ্তর। ফলে মঙ্গলবার দুপুরে তনির আইনজীবীরা আদালতে যান। পরে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন আদালত।

এর আগে গত ২১ মে রিট পিটিশনটি দায়ের করেন সানভীস বাই তনির স্বত্বাধিকারী রোবাইয়াত ফাতিমা তনি। ২৭ মে সানভীস বাই তনির শোরুম সিলগালা করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

এদিকে আদালতের নির্দেশের পর আজ (বুধবার) সকাল ১০টায় তনির শোরুম খুলে দেওয়া হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

উল্লেখ্য, গত ১২ মে সানভীসের প্রধান শোরুমে অভিযান চালিয়ে সিলগালা করে দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জব্বার মণ্ডলের নেতৃত্বে একটি টিম। পরে ১৪ মে সানভীসকে দুটি অপরাধের দায়ে ৫০ হাজার ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু শোরুম খুলে না দেওয়ায় উচ্চ আদালতে যান তনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১০

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১১

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১২

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৩

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৪

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৫

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৬

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১৭

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১৮

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১৯

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

২০
X